ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

টেকনাফের সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টেকনাফের সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের
টেকনাফের সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের

সাদ্দাম হোসেন সাজ্জাদ,কক্সবাজার। 

জীবিকার তাগিদে সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন মোঃ হোসেন (৪৫) নামে এক জেলে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১টার দিকে কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।এতে আরও পাঁচ জেলে আহত হন।নিহত হোসেন সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা বশরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করতেন।

নৌকার মাঝি হামিদুল হক জানান গতকাল সোমবার দুপুরে ছয়জন উত্তর লম্বরী নৌকাঘাট থেকে সাগরে মাছ ধরতে যান। মঙ্গলবার রাত ১টার দিকে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময় বজ্রপাত নৌকায় আঘাত হানলে ছয়জনই আহত হন। পরে হোসেনকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নওশাদ আলম কানন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই হোসেনের মৃত্যু হয়। তাঁকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান নিহতের স্বজনেরা টেকনাফে আসছেন। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হবে।

বিষয় : সারাদেশ চট্রগ্রাম কক্সবাজার জেলে

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


টেকনাফের সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সাদ্দাম হোসেন সাজ্জাদ,কক্সবাজার। 

জীবিকার তাগিদে সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন মোঃ হোসেন (৪৫) নামে এক জেলে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১টার দিকে কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।এতে আরও পাঁচ জেলে আহত হন।নিহত হোসেন সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা বশরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করতেন।

নৌকার মাঝি হামিদুল হক জানান গতকাল সোমবার দুপুরে ছয়জন উত্তর লম্বরী নৌকাঘাট থেকে সাগরে মাছ ধরতে যান। মঙ্গলবার রাত ১টার দিকে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময় বজ্রপাত নৌকায় আঘাত হানলে ছয়জনই আহত হন। পরে হোসেনকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নওশাদ আলম কানন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই হোসেনের মৃত্যু হয়। তাঁকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান নিহতের স্বজনেরা টেকনাফে আসছেন। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হবে।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত