ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

উখিয়ায় শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি,ইউএনওকে ছাত্রদলের স্মারকলিপি


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি,ইউএনওকে ছাত্রদলের স্মারকলিপি
উখিয়ায় শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি,ইউএনওকে ছাত্রদলের স্মারকলিপি

সাদ্দাম হোসেন সাজ্জাদ,উখিয়া,কক্সবাজার। 

কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন চেকপোস্টে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি, দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা এবং স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে।এসব হয়রানি বন্ধ করে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উখিয়া উপজেলা ও উখিয়া কলেজ শাখা।অদ্য মঙ্গলবার ৩ রা নভেম্বর সংগঠন দুটির যৌথ উদ্যোগে এ স্মারকলিপি দেওয়া হয়। তবে স্মারকলিপি প্রদানের সময় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

স্মারকলিপিতে ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, উখিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত চেকপোস্টগুলোতে চলাচলের সময় সাধারণ শিক্ষার্থীদের নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। কোনো কারণ ছাড়াই শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হচ্ছে এবং তল্লাশির নামে তাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতসহ দৈনন্দিন কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটছে বলে দাবি করেন তারা।

বিশেষ করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পরিচালিত চেকপোস্টসহ বিভিন্ন স্থানে এ ধরনের হয়রানির অভিযোগ তুলে দ্রুত তা বন্ধের দাবি জানান ছাত্রদলের নেতারা।একই সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে সম্মানজনক আচরণ এবং অযথা হয়রানি ছাড়াই নিরাপদে চলাচলের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

স্মারকলিপিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।স্মারকলিপি গ্রহণ করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে ছাত্রদল।স্মারকলিপি প্রদানকালে উখিয়া উপজেলা ও উখিয়া কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : সারাদেশ চট্রগ্রাম কক্সবাজার

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


উখিয়ায় শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি,ইউএনওকে ছাত্রদলের স্মারকলিপি

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সাদ্দাম হোসেন সাজ্জাদ,উখিয়া,কক্সবাজার। 

কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন চেকপোস্টে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি, দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা এবং স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে।এসব হয়রানি বন্ধ করে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উখিয়া উপজেলা ও উখিয়া কলেজ শাখা।অদ্য মঙ্গলবার ৩ রা নভেম্বর সংগঠন দুটির যৌথ উদ্যোগে এ স্মারকলিপি দেওয়া হয়। তবে স্মারকলিপি প্রদানের সময় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

স্মারকলিপিতে ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, উখিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত চেকপোস্টগুলোতে চলাচলের সময় সাধারণ শিক্ষার্থীদের নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। কোনো কারণ ছাড়াই শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হচ্ছে এবং তল্লাশির নামে তাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতসহ দৈনন্দিন কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটছে বলে দাবি করেন তারা।

বিশেষ করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পরিচালিত চেকপোস্টসহ বিভিন্ন স্থানে এ ধরনের হয়রানির অভিযোগ তুলে দ্রুত তা বন্ধের দাবি জানান ছাত্রদলের নেতারা।একই সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে সম্মানজনক আচরণ এবং অযথা হয়রানি ছাড়াই নিরাপদে চলাচলের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

স্মারকলিপিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।স্মারকলিপি গ্রহণ করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে ছাত্রদল।স্মারকলিপি প্রদানকালে উখিয়া উপজেলা ও উখিয়া কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত