মান্দায় হাসপাতাল মোড় এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
জালাল হোসেন, নওগাঁ।
নওগাঁর মান্দা উপজেলা সদরের প্রসাদপুর হাসপাতাল মোড় এলাকায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।অদ্য মঙ্গলবার ৩ রা নভেম্বর ২০২৬ইং সকালে মুক্তিযোদ্ধা ক্লিনিকের পাশের যাত্রী ছাউনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।নিহত নারীর হাতে শাঁখা থাকায় তিনি হিন্দু সম্প্রদায়ের হতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে তাঁর পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন