নদী-জলাশয়ে ফিরবে দেশীয় মাছ,শেরপুরে পোনা অবমুক্ত কর্মসূচি
আল আমিন,শেরপুর।
দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীব বৈচিত্র্য রক্ষায় শেরপুরে মৃগী নদীতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় শেরপুর সদর উপজেলার ১০টি প্রাতিষ্ঠানিক ও ৩টি উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল হক, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান প্রাকৃতিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করার ফলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ, জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিষয় : সারাদেশ
আপনার মতামত লিখুন