ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

৮০ লাখ টাকা ঘুষকাণ্ডে আটক সার্ভেয়ার আসাদুল,গ্রামে সম্পদের পাহাড়


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৮০ লাখ টাকা ঘুষকাণ্ডে আটক সার্ভেয়ার আসাদুল,গ্রামে সম্পদের পাহাড়
৮০ লাখ টাকা ঘুষকাণ্ডে আটক সার্ভেয়ার আসাদুল,গ্রামে সম্পদের পাহাড়

সুমন আহমেদ,বিশেষ প্রতিনিধি,প্রথম সকাল,কুমিল্লা।

৮০ লাখ টাকা ঘুষ দাবির সুনির্দিষ্ট অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক হয়েছেন লালবাগের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম।তিনি কুমিল্লার সন্তান-কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটানিসার পশ্চিমপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।আসাদুলের আটকের খবর ছড়িয়ে পড়তেই নিজ গ্রাম কাটানিসারে তোলপাড় শুরু হয়েছে। এলাকায় ‘জসিম’ নামে পরিচিত এই কর্মকর্তা সরকারি চাকরির আড়ালে ক্ষমতার চরম অপব্যবহার করে অল্প দিনেই গড়ে তুলেছেন অঢেল ধন-সম্পদ ও বিলাসী সাম্রাজ্য।

স্থানীয় সূত্রে জানা যায় সাধারণ একজন সার্ভেয়ার হলেও নিজ মাতৃভূমি কুমিল্লায় আসাদুলের জীবনযাপন ও স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ রূপকথাকেও হার মানায়।তার চোখ ধাঁধানো উল্লেখযোগ্য সম্পত্তির মধ্যে রয়েছেঃ

 * কাটানিসার গ্রামে রাজপ্রাসাদতুল্য ভবন: নিজ জন্মভূমি কাটানিসার গ্রামে তৈরি করেছেন একটি সুবিশাল ও দৃষ্টিনন্দন তিন তলা রাজপ্রাসাদতুল্য বাড়ি।

 * নগরীর প্রাণকেন্দ্রে বাণিজ্যিক ও আবাসিক সম্পত্তি,কুমিল্লা শহরের অতি পরিচিত ও ব্যস্ততম এলাকা মনোহরপুরে রয়েছে তার নিজ মালিকানাধীন বাণিজ্যিক দোকান 

এবং রেইসকোর্সের অভিজাত এলাকায় রয়েছে আভিজাত্যপূর্ণ বাড়ি।

* সড়কের পাশে ৮০ লাখ টাকার জমি: অতি সম্প্রতি নিজ এলাকা কাটানিসারের প্রধান তিন রাস্তার মোড়ে সড়কের পাশে এককালীন ৮০ লাখ টাকা পরিশোধ করে কিনেছেন মহামূল্যবান জমি।দুদকের হাতে কুমিল্লার এই সন্তান আটক হওয়ার পর তার এ বিপুল সম্পদের থলে খুলতে শুরু করায় স্তম্ভিত কাটানিসার গ্রামসহ পুরো জেলার মানুষ। ক্ষমতার অপব্যবহার ও ঘুষের টাকায় গড়ে তোলা এ সম্পদের উৎস গভীরভাবে অনুসন্ধান করে কঠোর আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

বিষয় : অপরাধ কুমিল্লা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


৮০ লাখ টাকা ঘুষকাণ্ডে আটক সার্ভেয়ার আসাদুল,গ্রামে সম্পদের পাহাড়

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সুমন আহমেদ,বিশেষ প্রতিনিধি,প্রথম সকাল,কুমিল্লা।

৮০ লাখ টাকা ঘুষ দাবির সুনির্দিষ্ট অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক হয়েছেন লালবাগের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম।তিনি কুমিল্লার সন্তান-কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটানিসার পশ্চিমপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।আসাদুলের আটকের খবর ছড়িয়ে পড়তেই নিজ গ্রাম কাটানিসারে তোলপাড় শুরু হয়েছে। এলাকায় ‘জসিম’ নামে পরিচিত এই কর্মকর্তা সরকারি চাকরির আড়ালে ক্ষমতার চরম অপব্যবহার করে অল্প দিনেই গড়ে তুলেছেন অঢেল ধন-সম্পদ ও বিলাসী সাম্রাজ্য।

স্থানীয় সূত্রে জানা যায় সাধারণ একজন সার্ভেয়ার হলেও নিজ মাতৃভূমি কুমিল্লায় আসাদুলের জীবনযাপন ও স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ রূপকথাকেও হার মানায়।তার চোখ ধাঁধানো উল্লেখযোগ্য সম্পত্তির মধ্যে রয়েছেঃ

 * কাটানিসার গ্রামে রাজপ্রাসাদতুল্য ভবন: নিজ জন্মভূমি কাটানিসার গ্রামে তৈরি করেছেন একটি সুবিশাল ও দৃষ্টিনন্দন তিন তলা রাজপ্রাসাদতুল্য বাড়ি।

 * নগরীর প্রাণকেন্দ্রে বাণিজ্যিক ও আবাসিক সম্পত্তি,কুমিল্লা শহরের অতি পরিচিত ও ব্যস্ততম এলাকা মনোহরপুরে রয়েছে তার নিজ মালিকানাধীন বাণিজ্যিক দোকান 

এবং রেইসকোর্সের অভিজাত এলাকায় রয়েছে আভিজাত্যপূর্ণ বাড়ি।

* সড়কের পাশে ৮০ লাখ টাকার জমি: অতি সম্প্রতি নিজ এলাকা কাটানিসারের প্রধান তিন রাস্তার মোড়ে সড়কের পাশে এককালীন ৮০ লাখ টাকা পরিশোধ করে কিনেছেন মহামূল্যবান জমি।দুদকের হাতে কুমিল্লার এই সন্তান আটক হওয়ার পর তার এ বিপুল সম্পদের থলে খুলতে শুরু করায় স্তম্ভিত কাটানিসার গ্রামসহ পুরো জেলার মানুষ। ক্ষমতার অপব্যবহার ও ঘুষের টাকায় গড়ে তোলা এ সম্পদের উৎস গভীরভাবে অনুসন্ধান করে কঠোর আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।




দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত