ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের সঙ্গে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের মতবিনিময়

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের সঙ্গে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের মতবিনিময়
রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের সঙ্গে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের মতবিনিময়

নেজাম উদ্দীন,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম। 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিবেশ, জলবায়ু, কৃষি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স’।গতকাল মঙ্গলবার ৩ রা নভেম্বর বিকালে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আকতার সেতু, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পণ দেওয়ান এবং রাঙ্গুনিয়া রেঞ্জের রেঞ্জার মেহরাজ উদ্দিনের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা।

মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ সচেতনতামূলক ও উন্নয়ন কর্মকাণ্ড প্রশংসার দাবি রাখে।এ ধরনের সামাজিক সংগঠনগুলো আরও সক্রিয় ভূমিকা রাখলে পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ এবং সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগ এগিয়ে নেওয়া সম্ভব।

সহকারী কমিশনার (ভূমি) খন্দকার ফারজানা নাজনীন সেতু বলেন রাঙ্গুনিয়া পাহাড় ও নদীবেষ্টিত একটি নান্দনিক উপজেলা। তবে এখানে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের নানা অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগ নিরসনে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। কিন্তু শুধু প্রশাসনের পক্ষে সব ধরনের পরিবেশ বিরোধী কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতা ও ভূমিকা গুরুত্বপূর্ণ।

রাঙ্গুনিয়া রেঞ্জের রেঞ্জার মেহরাজ উদ্দিন বলেন, চলতি বছরে ৫ কোটি চারা রোপণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তা বাস্তবায়নে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এ কর্মসূচি সফল করতে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের মতো পরিবেশবাদী সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।

প্রতিনিধি দলে আরও ছিলেন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের রাঙ্গুনিয়া উপজেলা কমিটির সমন্বয়ক, পরিবেশকর্মী ও সাংবাদিক নেজাম উদ্দিন, সংগঠনের সদস্য আবুল হাশেম এবং রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য মো. মহিন উদ্দিন।

মতবিনিময় শেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার হাতে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘গ্রীন চট্টগ্রাম-গ্রীন বাংলাদেশ’ সৌজন্য উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের সঙ্গে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত