ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু
অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু

সাদ্দাম হোসেন সাজ্জাদ,কক্সবাজার। 

কক্সবাজারের টেকনাফে অপহরণের তিন দিন পর সাত বছর বয়সী এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।পরে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী গত ১ লা নভেম্বর মোহাম্মদ রোহান (৭) নামের শিশুটি অপহৃত হওয়ার খবর পাওয়া যায়। শিশুটি শালবাগান এপিবিএন ক্যাম্পের এ/৯ ব্লকের বাসিন্দা হিসেবে পরিচিত হলেও বর্তমানে তার পরিবার উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে।

ঘটনার অনুসন্ধান চালিয়ে গতকাল মঙ্গলবার ৩ রা নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের মৌচনী বাজারসংলগ্ন একটি গলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।পরে শিশুটিকে শালবাগান ক্যাম্পে নেওয়া হয়। সংশ্লিষ্ট মাঝির উপস্থিতিতে তাকে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।শিশুটিকে কীভাবে অপহরণ করা হয়েছিল এবং এ ঘটনায় কেউ জড়িত থাকার অভিযোগে আটক হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বিষয় : সারাদেশ অপরাধ চট্রগ্রাম কক্সবাজার

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সাদ্দাম হোসেন সাজ্জাদ,কক্সবাজার। 

কক্সবাজারের টেকনাফে অপহরণের তিন দিন পর সাত বছর বয়সী এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।পরে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী গত ১ লা নভেম্বর মোহাম্মদ রোহান (৭) নামের শিশুটি অপহৃত হওয়ার খবর পাওয়া যায়। শিশুটি শালবাগান এপিবিএন ক্যাম্পের এ/৯ ব্লকের বাসিন্দা হিসেবে পরিচিত হলেও বর্তমানে তার পরিবার উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে।

ঘটনার অনুসন্ধান চালিয়ে গতকাল মঙ্গলবার ৩ রা নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের মৌচনী বাজারসংলগ্ন একটি গলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।পরে শিশুটিকে শালবাগান ক্যাম্পে নেওয়া হয়। সংশ্লিষ্ট মাঝির উপস্থিতিতে তাকে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।শিশুটিকে কীভাবে অপহরণ করা হয়েছিল এবং এ ঘটনায় কেউ জড়িত থাকার অভিযোগে আটক হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত