ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

শাড়ি-চশমা থেকে গরু, কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে জব্দ ৪১ লাখের পণ্য


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শাড়ি-চশমা থেকে গরু, কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে জব্দ ৪১ লাখের পণ্য
শাড়ি-চশমা থেকে গরু, কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে জব্দ ৪১ লাখের পণ্য

করেসপন্ডেন্ট,সিলেট। 

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চশমা,প্রসাধনী,বিড়ি,খাসিয়া পান ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব অবৈধ মালামালের সিজারমূল্য ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।অদ্য বুধবার ৪ ঠা নভেম্বর জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায় গতকাল মঙ্গলবার ৩ রা নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় ২৮৭ পিস ভারতীয় শাড়ি, ৪২ পিস চাদর, ২ হাজার ২২০টি চশমা, ৫০০ পিস মেলব্রন ক্রিম এবং ৫ হাজার ৪০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৩৯ লাখ ৭১ হাজার টাকা।

এদিকে বুধবার ৪ ঠা নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে লোভাছড়া ও গুয়াবাড়ী বিওপির বিশেষ আভিযানিক টহলদল। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৫ বিড়া ভারতীয় খাসিয়া পান ও দুটি গরু জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।দুটি অভিযানে সর্বমোট ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিষয় : সারাদেশ অপরাধ সিলেট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


শাড়ি-চশমা থেকে গরু, কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে জব্দ ৪১ লাখের পণ্য

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

করেসপন্ডেন্ট,সিলেট। 

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চশমা,প্রসাধনী,বিড়ি,খাসিয়া পান ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব অবৈধ মালামালের সিজারমূল্য ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।অদ্য বুধবার ৪ ঠা নভেম্বর জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায় গতকাল মঙ্গলবার ৩ রা নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় ২৮৭ পিস ভারতীয় শাড়ি, ৪২ পিস চাদর, ২ হাজার ২২০টি চশমা, ৫০০ পিস মেলব্রন ক্রিম এবং ৫ হাজার ৪০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৩৯ লাখ ৭১ হাজার টাকা।

এদিকে বুধবার ৪ ঠা নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে লোভাছড়া ও গুয়াবাড়ী বিওপির বিশেষ আভিযানিক টহলদল। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৫ বিড়া ভারতীয় খাসিয়া পান ও দুটি গরু জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।দুটি অভিযানে সর্বমোট ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।







দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত