ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা- প্রতিপাদ্যে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা- প্রতিপাদ্যে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

আল আমিন,ঝিনাইগাতী,শেরপুর। 

"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে "নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)" এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার ৬ ই নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,এমপি,এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করেন।এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক,সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর সফলভাবে আয়োজন ও সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে একটি সুস্থ, সক্ষম ও সম্ভাবনাময় প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।

বিষয় : সারাদেশ শেরপুর ময়মনসিংহ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা- প্রতিপাদ্যে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

আল আমিন,ঝিনাইগাতী,শেরপুর। 

"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে "নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)" এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার ৬ ই নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,এমপি,এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করেন।এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক,সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর সফলভাবে আয়োজন ও সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে একটি সুস্থ, সক্ষম ও সম্ভাবনাময় প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত