সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সোচ্চার
চট্টগ্রাম,প্রতিনিধি।
একজন সাংবাদিক অন্যায়ভাবে গ্রেপ্তার, হয়রানি কিংবা নির্যাতনের শিকার হলে তাঁর প্রতিবাদে সবার আগে এগিয়ে আসতে হবে পুরো সাংবাদিক সমাজকে।সরকারি কিংবা বেসরকারি—সকল গণমাধ্যমের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও আইনি অধিকার নিশ্চিত করতে হবে। আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ ছাড়া কোনো সাংবাদিককে হয়রানি করা গ্রহণযোগ্য নয়।
একজন সাংবাদিকের ওপর অন্যায় মানে পুরো সাংবাদিক সমাজের ওপর অন্যায়। একজন সাংবাদিক বিপদে পড়লে তাঁর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।সাংবাদিকদের মধ্যে বিভেদ নয়, ঐক্য চাই। ভয় নয়, সত্য প্রকাশের স্বাধীনতা চাই।সাংবাদিকদের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।
সাংবাদিকদের পক্ষে—
আরিফুল হক জিসান
আপনার মতামত লিখুন