দলীয় পদ ছাড়ার ঘোষণা দিলেন বড়গাঁও ইউনিয়ন বিএনপির নেতা মামুনুর রশীদ
ওমর ফারুক ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলার ১ নং বড়গাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশীদ দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি নিজের পদত্যাগের বিষয়টি ঘোষণা করেন। তার এই ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
ফেসবুক লাইভে তিনি সরাসরি পদত্যাগের ঘোষণা দিলেও এ সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কী কারণ রয়েছে,সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।মামুনুর রশীদের এই পদত্যাগের ঘোষণার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।তবে তার পদত্যাগের বিষয়ে বড়গাঁও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।এ বিষয়ে মোঃ মামুনুর রশীদের বিস্তারিত বক্তব্য এবং দলীয় নেতৃবৃন্দের প্রতিক্রিয়া পাওয়া গেলে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
আপনার মতামত লিখুন