ঢাকা   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কালাইয়ে ৭ ই নভেম্বর ঘিরে প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন,বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কালাইয়ে ৭ ই নভেম্বর ঘিরে প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন,বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
কালাইয়ে ৭ ই নভেম্বর ঘিরে প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন,বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মোঃ সুমন মন্ডল,রিপোর্টার,কালাই,জয়পুরহাট। 

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের কালাইয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অদ্য শনিবার ৭ ই নভেম্বর২০২৬ ইং সকাল ৯টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী।

তিনি বলেন ৭ ই নভেম্বর ২০২৬ ইং বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। এ দিনের ইতিহাস ও তাৎপর্য অনুধাবন করে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন দেশের স্বার্থ সবার ঊর্ধ্বে। রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করে দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ-আল-মাহবুব,কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম,উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন,যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ ইং সালের ৭ ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দেশের স্থিতিশীলতা, গণতন্ত্রের চর্চা এবং জাতীয় সংহতি বজায় রাখার আহ্বান জানান।অনুষ্ঠানের সমাপনী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিষয় : সারাদেশ রাজশাহী কালাই জয়পুরহাট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


কালাইয়ে ৭ ই নভেম্বর ঘিরে প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন,বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ সুমন মন্ডল,রিপোর্টার,কালাই,জয়পুরহাট। 

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের কালাইয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অদ্য শনিবার ৭ ই নভেম্বর২০২৬ ইং সকাল ৯টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী।

তিনি বলেন ৭ ই নভেম্বর ২০২৬ ইং বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। এ দিনের ইতিহাস ও তাৎপর্য অনুধাবন করে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন দেশের স্বার্থ সবার ঊর্ধ্বে। রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করে দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ-আল-মাহবুব,কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম,উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন,যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ ইং সালের ৭ ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দেশের স্থিতিশীলতা, গণতন্ত্রের চর্চা এবং জাতীয় সংহতি বজায় রাখার আহ্বান জানান।অনুষ্ঠানের সমাপনী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।








দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত