বিপুল ভোটে সভাপতি সুলতান, সম্পাদক দুলাল শেখ নির্বাচিত
মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ জেলা বাস-মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে উৎসবমুখর পরিবেশে ভোটারদের প্রত্যক্ষ ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সুলতান তালুকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দুলাল শেখ দুলু।নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে গতকাল ৬ ই নভেম্বর ২০২৬ ইং শুক্রবার সিরাজগঞ্জ ভিক্টোরিয়া স্কুল মাঠে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অত্যন্ত শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।ভোট গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।নির্বাচনে সভাপতি পদে সুলতান তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে দুলাল শেখ দুলু তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বিপুল ভোটে পরাজিত করে জয়লাভ করেন।ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন সাধারণ শ্রমিকরা।
এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি সুলতান তালুকদার এবং সাধারণ সম্পাদক দুলাল শেখ দুলু বলেন "শ্রমিক ভাইদের এই রায় আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমরা সাধারণ মোটর শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ এবং সিরাজগঞ্জের পরিবহন খাতের শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।এদিকে নতুন কমিটি গঠিত হওয়ায় সিরাজগঞ্জ জেলা বাস-মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্যদের মাঝে আনন্দের জোয়ার বইছে। বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠন নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
আপনার মতামত লিখুন