মৌলভীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মিছিলে আব্দুল গনী
শাহরিয়ার শাকিল,বড়লেখা,মৌলভীবাজার।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারে আয়োজিত বিশাল মিছিলে অংশগ্রহণ করেছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৬নং বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল গনী।
মিছিলে বড়লেখা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে মৌলভীবাজারের রাজপথ মুখরিত হয়ে উঠে।জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধেরপ্রত্যয় নিয়ে আয়োজিত এ মিছিলে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বিষয় : সারাদেশ জাতীয় মৌলভীবাজার
আপনার মতামত লিখুন