ঢাকা   বুধবার, ১১ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার,আটক ১


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার,আটক ১
টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার,আটক ১

সাদ্দাম হোসেন সাজ্জাদ,টেকনাফ,কক্সবাজার। 

কক্সবাজারের টেকনাফে বিজিবির তল্লাশিতে ৭২ লিটার দেশীয় চোলাই মদসহ এক সিএনজি চালককে আটক করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।অদ্যবুধবার ১১ ই নভেম্বর ২০২৬ ইং সকাল ৯টার দিকে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আবুল মঞ্জুর (৪৯)। তিনি হোয়াইক্যং ইউনিয়নের মনির ঘোনা গ্রামের আমির হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে নিয়মিত তল্লাশির জন্য সেটিকে থামানো হয়। এ সময় চালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়।তল্লাশির একপর্যায়ে সিএনজির চালকের আসনের নিচে এবং ইঞ্জিনের দুই পাশে বিশেষ কৌশলে স্থাপন করা প্লাস্টিকের বোতল থেকে ৭২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে চালককে আটক করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও কে-৯ ডগের সহায়তায় তল্লাশি কার্যক্রম চলবে।বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা সিএনজি টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : সারাদেশ অপরাধ চট্রগ্রাম কক্সবাজার

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার,আটক ১

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সাদ্দাম হোসেন সাজ্জাদ,টেকনাফ,কক্সবাজার। 

কক্সবাজারের টেকনাফে বিজিবির তল্লাশিতে ৭২ লিটার দেশীয় চোলাই মদসহ এক সিএনজি চালককে আটক করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।অদ্যবুধবার ১১ ই নভেম্বর ২০২৬ ইং সকাল ৯টার দিকে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আবুল মঞ্জুর (৪৯)। তিনি হোয়াইক্যং ইউনিয়নের মনির ঘোনা গ্রামের আমির হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে নিয়মিত তল্লাশির জন্য সেটিকে থামানো হয়। এ সময় চালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়।তল্লাশির একপর্যায়ে সিএনজির চালকের আসনের নিচে এবং ইঞ্জিনের দুই পাশে বিশেষ কৌশলে স্থাপন করা প্লাস্টিকের বোতল থেকে ৭২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে চালককে আটক করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও কে-৯ ডগের সহায়তায় তল্লাশি কার্যক্রম চলবে।বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা সিএনজি টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত