ঢাকা   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন রোধে উপজেলা প্রশাসনের অভিযান,মুচলেকায় রক্ষা


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন রোধে উপজেলা প্রশাসনের অভিযান,মুচলেকায় রক্ষা
পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন রোধে উপজেলা প্রশাসনের অভিযান,মুচলেকায় রক্ষা

সিহাব আলম সম্রাট,রাজশাহী। 

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের দিগলকান্দি গ্রামে ফসলি জমিতে বেআইনিভাবে পুকুর খননের প্রস্তুতির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।জনস্বার্থে ফসলি জমি রক্ষা এবং জনসাধারণের চলাচলের রাস্তা সুরক্ষায় এই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায় দিগলকান্দি গ্রামে একটি চক্র ফসলি জমিতে পুকুর খননের প্রস্তুতি নিচ্ছে - এমন গোপন অভিযোগের ভিত্তিতে আজ রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে মাটি কাটার প্রাথমিক প্রস্তুতির সত্যতা পাওয়া যায়।এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ব্যবহৃত ট্রাক্টরসহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে পুকুর খননের উদ্যোগ গ্রহণকারী ব্যক্তির সঙ্গে কথা বলে প্রশাসন। আলোচনায় তিনি স্বীকার করেন যে, এর ফলে জনসাধারণের ফসলি জমি ও চলাচলের রাস্তার ক্ষতি হতে পারে। তাই তিনি ভবিষ্যতে এ ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করবেন না বলে প্রশাসনকে আশ্বস্ত করেন। পাশাপাশি, আগামীকাল বানেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট এ বিষয়ে একটি লিখিত অঙ্গীকারনামা প্রদান করবেন মর্মেও তিনি প্রতিশ্রুতি দেন।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন "জনস্বার্থে ফসলি জমি সংরক্ষণ, জনসাধারণের চলাচলের রাস্তা সুরক্ষা এবং মাটি কাটার কারণে সৃষ্ট সম্ভাব্য জনদুর্ভোগ প্রতিরোধে উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষক ও এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং ফসলি জমি রক্ষায় এমন অভিযান নিয়মিত রাখার দাবি জানিয়েছেন।

বিষয় : সারাদেশ রাজশাহী

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন রোধে উপজেলা প্রশাসনের অভিযান,মুচলেকায় রক্ষা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সিহাব আলম সম্রাট,রাজশাহী। 

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের দিগলকান্দি গ্রামে ফসলি জমিতে বেআইনিভাবে পুকুর খননের প্রস্তুতির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।জনস্বার্থে ফসলি জমি রক্ষা এবং জনসাধারণের চলাচলের রাস্তা সুরক্ষায় এই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায় দিগলকান্দি গ্রামে একটি চক্র ফসলি জমিতে পুকুর খননের প্রস্তুতি নিচ্ছে - এমন গোপন অভিযোগের ভিত্তিতে আজ রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে মাটি কাটার প্রাথমিক প্রস্তুতির সত্যতা পাওয়া যায়।এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ব্যবহৃত ট্রাক্টরসহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে পুকুর খননের উদ্যোগ গ্রহণকারী ব্যক্তির সঙ্গে কথা বলে প্রশাসন। আলোচনায় তিনি স্বীকার করেন যে, এর ফলে জনসাধারণের ফসলি জমি ও চলাচলের রাস্তার ক্ষতি হতে পারে। তাই তিনি ভবিষ্যতে এ ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করবেন না বলে প্রশাসনকে আশ্বস্ত করেন। পাশাপাশি, আগামীকাল বানেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট এ বিষয়ে একটি লিখিত অঙ্গীকারনামা প্রদান করবেন মর্মেও তিনি প্রতিশ্রুতি দেন।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন "জনস্বার্থে ফসলি জমি সংরক্ষণ, জনসাধারণের চলাচলের রাস্তা সুরক্ষা এবং মাটি কাটার কারণে সৃষ্ট সম্ভাব্য জনদুর্ভোগ প্রতিরোধে উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষক ও এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং ফসলি জমি রক্ষায় এমন অভিযান নিয়মিত রাখার দাবি জানিয়েছেন।




দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত