গোবিন্দগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করার অভিযোগ,সাবেক ছাত্রদল নেতা সজীব আটক
মোঃ মিজানুর রহমান,গোবিন্দগঞ্জ,গাইবান্ধা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মব সৃষ্টি করে একটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করার অভিযোগে সজীব নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।আটক সজীব উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বাগদা বাজার এলাকার মাহমুদ বাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামকে ঘিরে মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে সজীবের বিরুদ্ধে।
এ ছাড়া ওই শিক্ষককে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।ভিডিওটি প্রকাশের পর ঘটনাটি নতুন করে আলোচনায় আসে।এ ঘটনায় পুলিশ সজীবকে আটক করেছে বলে জানা গেছে।
তবে কী অভিযোগে তাঁকে আটক করা হয়েছে এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়েছে কি না এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ কী নেওয়া হচ্ছে - এসব বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।পুলিশের বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আপনার মতামত লিখুন