টেকনাফের হোয়াইক্যং মিনা বাজারের পশ্চিম সড়কের নির্মাণকাজ উদ্বোধন
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার পশ্চিমপাড়া সড়কের আরসিসি ঢালাই নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।দীর্ঘ কয়েক যুগ ধরে কাঁচা ও কাদামাটির রাস্তার কারণে দুর্ভোগ পোহানো এলাকাবাসীর জন্য এ উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে।
অদ্য শনিবার ১৪ ই নভেম্বর স্থানীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরীর পক্ষে সড়কটির নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ হাসান সিদ্দিকী।এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গণি, জোনায়েদ আলী চৌধুরীসহ বিএনপি ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে মিনা বাজার পশ্চিমপাড়া সড়কটি কাঁচা অবস্থায় থাকায় বর্ষা মৌসুমে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হতো এলাকাবাসীকে। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক মানুষ, রোগী ও ব্যবসায়ীদের দুর্ভোগ ছিল বেশি। ৮০ মিটার দীর্ঘ সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর প্রত্যাশা বহুল প্রতীক্ষিত এ সড়কটি সরকারি বরাদ্দের আওতায় নিয়ে আসা এবং বাস্তবায়নে তরুণ রাজনীতিবিদ মো. নুরুল বশরের ভূমিকা গুরুত্বপূর্ণ। এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে তাঁর এ প্রচেষ্টা প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একটি সড়ক শুধু যাতায়াতের মাধ্যম নয়; এটি একটি এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। তাই মিনা বাজার পশ্চিমপাড়া সড়কের ৮০ মিটার আরসিসি ঢালাই নির্মাণকাজ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।উন্নয়ন হোক জনকল্যাণের জন্য, রাজনীতি হোক মানুষের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য-এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।
আপনার মতামত লিখুন