নোয়াখালীতে জমে উঠেছে ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচনী প্রচারণা
রাসেদ বিল্লাহ চিশতী,নোয়াখালী।
নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিঃ'র কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬ইং কে সামনে রেখে সর্বত্র জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।আসছে ২১ শে নভেম্বর ২০২৬ ইং তারিখে (শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ কার্যক্রম।সরেজমিনে প্রত্যক্ষ ভাবে দেখা গেছে নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছে হাজী ইব্রাহিম খলিল-জাফর আহাম্মদ ভূঁইয়া-মোঃ করিম রাসেল পরিষদ। সভাপতি পদপ্রার্থী হাজী ইব্রাহিম খলিল ইতোমধ্যে ৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
তিনি এ প্রতিবেদক কে বলেন সকল সদস্যের স্বার্থ রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ।সবসময় ব্যাবসায়ী সদস্যদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও পাশে থাকবো। নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির ২৩৪ জন সদস্যের সম্মিলিত অধিকার আদায়ের মুল লক্ষ্য মার্কেটের বহুতল ভবনের প্ল্যান দীর্ঘদিন ধরে আটকে আছে।এই সমিতি কারো ব্যক্তিগত সম্পদ নয় আমরা কথা নয়, কাজে প্রমাণ করতে চাই।আমাদের প্যানেল নির্বাচিত হলে ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে ডেভেলপারের মাধ্যমে প্ল্যান অনুমোদন করিয়ে সবার দোকান বুঝিয়ে দিতে আপ্রাণ চেষ্টা সম্পুর্ন করা হইবে। সমিতির কোন সদস্যই বঞ্চিত হবে না।সেটাই নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন বিদ্যুৎ অফিসের পিছনের ৯২ শতাংশ সম্পত্তি নিয়ে সবার মনে প্রশ্ন আছে।আমরা চাই সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী লটারির মাধ্যমে স্বচ্ছভাবে সমহারে বণ্টন নিশ্চিত করা হোক। সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ করিম রাসেল বলেন স্বচ্ছতা ছাড়া সমিতি চলতে পারে না।তালাচাবি মার্কা পেয়েছি,এবার পরিবর্তনের চাবি জনগণের হাতে,তালাচাবি শুধু একটি মার্কা নয়,এটি নতুন সম্ভাবনা,নতুন প্রত্যাশা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক।
তিনি বলেন আমরা নির্বাচিত হলে প্রতি মাস শেষে সমিতির হিসাব অফিস বোর্ডে টাঙিয়ে দেবো। প্রতি বছর বার্ষিক সাধারণ সভায় পূর্ণাঙ্গ আয়-ব্যয়ের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবো। তিনি আরও বলেন সাধারণ সভায় সবার কথা বলার অধিকার থাকবে।সদস্যদের মতামত নিয়েই সমিতি পরিচালিত হবে।সকল সদস্যের দোকান বর্তমান অবস্থান অনুযায়ীই নতুন ভবনে বুঝিয়ে দেওয়া হবে।মোঃ করিম রাসেল আরও বলেন আমরা সদস্যদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো।আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের কষ্ট আমরা বুঝি।
দোকান, প্ল্যান, সম্পত্তি-সব সমস্যা সমাধানের জন্যই আমরা মাঠে নেমেছি। আমরা চাই না কোনো সদস্য অবহেলিত হোক। ছোট-বড় সবার অধিকার সমান। আপনারা একবার সুযোগ দিলে আমরা আপনাদের আস্থার মর্যাদা রাখবো, ইনশাআল্লাহ। আপনাদের দোয়া আর ভোটই আমাদের শক্তি।ইশতেহারের প্রধান প্রতিশ্রুতি বহুতল ভবনের প্ল্যান দ্রুত অনুমোদন,চুক্তি অনুযায়ী অসমাপ্ত কাজ শেষ করে দোকান বুঝিয়ে দেওয়া,৯২ ডিং সম্পত্তি ২৩৪ জন সদস্যের মাঝে লটারির মাধ্যমে সমহারে বণ্টন,বার্ষিক সাধারণ সভায় পূর্ণাঙ্গ আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন,বর্তমান অবস্থান অনুযায়ী নতুন দোকান বুঝিয়ে দেওয়া, প্রতি মাসের হিসাব অফিস বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে,সাধারণ সভায় সকল সদস্যের বাক স্বাধীনতা উন্মুক্ত রাখা হবে, এদিকে নির্বাচনকে ঘিরে সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ভোটাররা আশা করছেন,এবারের নির্বাচনের মাধ্যমে সমিতিতে স্বচ্ছতা ফিরে আসবে এবং দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান হবে।
আপনার মতামত লিখুন