নাসিরনগর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিল ফুরকান স্যারের ইন্তেকাল
এস এম সফিক,নাসিরনগর,ব্রাক্ষনবাড়ীয়া।
ব্রাক্ষনবাড়ীয়া জেলা নাসিরনগর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামিল ফুরকান গেল রাত ৯ টা ৪০ মিনিটে প্রায় হার্ট অ্যাটাক জনিত সমস্যা নাাসিরনগর সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম জামিল ফুরকান দীর্ঘ সময় নাসিরনগর সরকারি কলেজে শিক্ষাকতার পাশাপাশি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন।অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন কালে তিনি কলেজের শৃঙ্খলা শান্তি এবং নিরাপদ পরিবেশ রক্ষা সর্বাত্বোক ভূমিকা পালন করেছেন।শুধু তাই নয় সাধারণ ছাত্র - ছাত্রীর কাছ থেকে যেন কোন পরীক্ষার অতিরিক্ত চফি এবং ফরম ফিলাপ ফি অতিরিক্ত আদায় না করা হয়।
সেজন্য তিনি শিক্ষকদের সদয় দৃষ্টি সব সময় হস্তক্ষেপ কামনা করেছিলেন।মরহুম জামিল ফুরকান ২০২৩ সালের দিকে নাসিরনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে উপনীত হয়েছিলেন।দায়িত্বকালে তিনি নাসিরনগরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন মূলক অনুষ্টানে উপস্থাপক হিসেবে সকলে প্রশংসিত ব্যক্তি ছিলেন।
তাছাড়া তিনি নাসিরনগরে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা অনুস্ঠানে বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সহজ সরল একজন Easy Mind এর মানুষ।তাহার অকাল মৃত্যুতে পুরো নাসিরনগর জুড়ে চলছে শোকের মাতুম।
বিষয় : নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া
আপনার মতামত লিখুন