ঢাকা   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ডেটিং সাইটের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবির অভিযানে গ্রেফতার ৭

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডেটিং সাইটের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবির অভিযানে গ্রেফতার ৭
ডেটিং সাইটের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবির অভিযানে গ্রেফতার ৭

মকবুল হোসেন,ময়মনসিংহ। 

ময়মনসিংহের জেলা গোয়েন্দা শাখার আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের সভাপতিত্বে আন্তর্জাতিক ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে চক্রের ০৭ সদস্য গ্রেফতার সংক্রন্তে  আজ ২৪ নভেম্বর মঙ্গলবার প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান  এর সার্বিক তত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা  মুহাম্মাদ মাহবুবুল হক-এর দিকনির্দেশনায় এসআই(নিঃ) যুবরাজ দাস এর নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৪ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ রাত ০০:৩০ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন ০৬ নং ওয়ার্ডের সেনবাড়ি এলাকায় জনৈক নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ৬ষ্ঠ তলার পশ্চিম পাশের কক্ষ থেকে আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার সঙ্গে জড়িত চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করা হয়। 

ধৃত আসামীদের পূর্ণ নাম ও ঠিকানাঃ-

১। মোঃ মনির হোসেন (২৩), পিতা-মোঃ আব্দুর রহিম, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-উত্তর লক্ষীন্দর, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল।

২। মোঃ মাসুদ আল মারুফ (২৫), পিতা- মোঃ লুৎফর রহমান, মাতা-মোছাঃ খাদিজা বেগম, সাং-চরকালেখান, থানা-মুলাদী, জেলা-বরিশাল।

৩। মোঃ তানভীর আহম্মেদ (২৫), পিতা: মোঃ রফিক উদ্দিন, মাতা-মোছাঃ শাহনাজ পারভীন, সাং-বালুকজান, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ।

৪। মোঃ জিল্লুর রহমান জনি (২৭), পিতা-মোঃ জাকির হোসেন, মাতা-মোছাঃ জোসনা বেগম, সাং-লক্ষীন্দর, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল।

৫। মোঃ মজনু (২৬), পিতা-মোঃ রশিদ মিয়া, মাতা-মোছাঃ মমতাজ বেগম, সাং-লক্ষীন্দর, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল।

৬। মোঃ নাঈম মন্ডল (২৪), পিতা-নীলু মন্ডল, মাতা-খাদিজা খাতুন, সাং-বাদিহাটি, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ।

৭। মোঃ রাকিব (২০), পিতা-মোঃ খলিলুর রহমান, মাতা-মোছাঃ নুরজাহান, সাং-শ্রীপুর, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িত ছিল।

উদ্ধারকৃত মোবাইল ফোন ও ল্যাপটপ পরীক্ষা-নিরীক্ষাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের অভিযান অব্যাহত রয়েছে।

জনসাধারণের প্রতি আহ্বানঃ অনলাইন ডেটিং সাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পাশাপাশি অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য,ছবি, ভিডিও বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।অনলাইন প্রতারণা বা হয়রানির শিকার হলে দ্রুত নিকটস্থ থানা বা পুলিশের সহযোগিতা গ্রহণের আহ্বান জানানো হলো।সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ময়মনসিংহ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত প্রেস ব্রিফিং এ ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ময়মনসিংহ জেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয় : সারাদেশ পুলিশ ময়মনসিংহ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ডেটিং সাইটের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবির অভিযানে গ্রেফতার ৭

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত