সামাজিক নিরীক্ষায় উঠে এলো নানা সুপারিশ, জেলা প্রশাসকের হাতে প্রতিবেদন
দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধি:
"জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন,নারী শিক্ষা,কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে সামাজিক নিরীক্ষা" এফ্যারটস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) কর্তৃক বাস্তবায়িত নাগরিকতা প্রকল্পের আওতায় দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় নারী শিক্ষা,কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে পরিচালিত সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়েছে।
জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়নঃ
নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে সামাজিক নিরীক্ষা” শীর্ষক মতবিনিময় সভার আলোচনার ভিত্তিতে প্রণীত প্রতিবেদন ও সুপারিশমালা হস্তান্তর করেন ইরা'র প্রোগ্রাম ডিরেক্টর জনাব মো. কামরুজ্জামান এবং ফিল্ড কোর্ডিনেটর ত্রিপ্তী দে।
এই উদ্যোগের লক্ষ্য হলো নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ-সুবিধা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নাগরিকদের মতামত ও সুপারিশ তুলে ধরা, যাতে অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়।
ইরা বিশ্বাস করে, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় পর্যায়ে সংলাপ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগই সুবিধাবঞ্চিত নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিষয় : সারাদেশ সুনামগঞ্জ সিলেট দোয়ারাবাজার
আপনার মতামত লিখুন