ঢাকা   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

মুরাদনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মুরাদনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
মুরাদনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা। 

কুমিল্লার মুরাদনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ ইং উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অদ্য বৃহস্পতিবার ২৬ শে নভেম্বর ২০২৬ ইং সকালে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারওয়ার রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের উপস্থিত থাকার কথা থাকলেও দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাণিসম্পদ দপ্তরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মেজবাহুল জান্নাত মিনি। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ আহমেদ।

আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মাসুদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান।

বক্তারা বলেন দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ খাতের টেকসই উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন,খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং প্রাণীর রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তারা আরও বলেন দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে নিরাপদ ও মানসম্মত মাংস, দুধ ও ডিমের উৎপাদন বাড়ানোর পাশাপাশি খামারিদের আর্থিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন,উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোহাম্মদ নায়েব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,খামারি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিষয় : সারাদেশ কুমিল্লা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুরাদনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত