ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

মোঃ আরিফুল ইসলাম,ভাঙ্গুড়া,পাবনা। 

পাবনার ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ ইং যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার ২৩ শে নভেম্বর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান,ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাকিউল আজম,উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ সপন, সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক বুরুজ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মহির উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা,ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।দিবস দুটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন,শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।সভায় সংশ্লিষ্ট সব দপ্তর,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে দিবস দুটি সফলভাবে উদযাপনের আহ্বান জানানো হয়।

বিষয় : সারাদেশ জাতীয়

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ আরিফুল ইসলাম,ভাঙ্গুড়া,পাবনা। 

পাবনার ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ ইং যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার ২৩ শে নভেম্বর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান,ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাকিউল আজম,উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ সপন, সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক বুরুজ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মহির উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা,ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।দিবস দুটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন,শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।সভায় সংশ্লিষ্ট সব দপ্তর,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে দিবস দুটি সফলভাবে উদযাপনের আহ্বান জানানো হয়।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত