ঢাকা   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কাজীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কাজীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
কাজীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য বৃহস্পতিবার ২৬ শে নভেম্বর ২০২৬ ইং সকাল ৯টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ সেলিম রেজা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুলহুদা তাং, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ রাসেল, সমবায় কর্মকর্তা খালেদুজ্জামান এবং মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ,নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও খামারিদের সার্বিক সহযোগিতার মাধ্যমে এই খাতকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : সারাদেশ রাজশাহী সিরাজগঞ্জ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


কাজীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য বৃহস্পতিবার ২৬ শে নভেম্বর ২০২৬ ইং সকাল ৯টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ সেলিম রেজা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুলহুদা তাং, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ রাসেল, সমবায় কর্মকর্তা খালেদুজ্জামান এবং মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ,নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও খামারিদের সার্বিক সহযোগিতার মাধ্যমে এই খাতকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত