ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬
দৈনিক প্রথম সকাল

রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

এম এস শ্রাবণ মাহমুদ,রাঙ্গামাটি। 

রাঙ্গামাটি জেলায় নানিয়ারচর  উপজেলা সেনা জোনে'র উদ্যোগে পরিবেশ সংরক্ষ,বৃক্ষ রোপন,বর্জ্য ব্যবস্থাপনা এবং অর্গানিক কম্পোস্ট সার প্রস্তুতকরণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার ১৬ ই জুন ২৬ খ্রিঃ সকাল  ১০ঃ৩০ মি‌নি‌টের সময় শুরু হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান,(পিএসসি)।

এছাড়াও জোনের উপ-অধিনায়ক,এ্যাডজুটেন্ট,কৃষি কর্মকর্তা,বন বিভাগ কর্মকর্তা,স্থানীয় চেয়ারম্যানবৃন্দ,নানিয়ারচর থানা প্রতিনিধিসহ নানিয়ারচর বাজার কমিটির সভাপতি, সাংবাদিকবৃন্দ,গ্রাম পুলিশ ও আনসার ভিডিপি সদস্যবৃন্দ এবং উপজেলা বিএনপির সভাপতি উপস্থিত ছিলেন।আলোচনা সভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব,প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা,জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং পরিবেশ বান্ধব কর্মকান্ডে সকল শ্রেণী-পেশার মানুষের অংশগহণের উপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি পরিবেশ সংরক্ষণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান জানান।

এছাড়াও সভায় গৃহস্থালি ও কৃষিজ বর্জ্য ব্যবহার করে অর্গানিক কম্পোস্ট সার তৈরির পদ্ধতি এর পরিবেশগত ও অর্থনৈতিক উপকারিতা এবং কৃষিক্ষেত্রে জৈব সারের ব্যবহার বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদেরকে জৈব সার উৎপাদণের মাধ্যমে পরিবেশ দূষণ হ্রাস,মাটির উর্বরতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে উদ্বুদ্ধ করা হয়।

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ পরিবেশ সংরক্ষণ,বর্জ্য ব্যবস্থাপনা এবং জৈব সার উৎপাদনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিষয়ে মতামত প্রদান করেন।একইসাথে নানিয়ারচর উপজেলাকে পরিচ্ছন্ন,সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।নানিয়ারচর সেনা জোন ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ,জনসচেতনতা বৃদ্ধি, টেকসই কৃষি উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সভায় আশাবাদ ব্যাক্ত করা হয়।

বিষয় : সারাদেশ চট্রগ্রাম রাঙ্গামাটি

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বুধবার, ১৭ জুন ২০২৬

রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

এম এস শ্রাবণ মাহমুদ,রাঙ্গামাটি। 

রাঙ্গামাটি জেলায় নানিয়ারচর  উপজেলা সেনা জোনে'র উদ্যোগে পরিবেশ সংরক্ষ,বৃক্ষ রোপন,বর্জ্য ব্যবস্থাপনা এবং অর্গানিক কম্পোস্ট সার প্রস্তুতকরণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার ১৬ ই জুন ২৬ খ্রিঃ সকাল  ১০ঃ৩০ মি‌নি‌টের সময় শুরু হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান,(পিএসসি)।

এছাড়াও জোনের উপ-অধিনায়ক,এ্যাডজুটেন্ট,কৃষি কর্মকর্তা,বন বিভাগ কর্মকর্তা,স্থানীয় চেয়ারম্যানবৃন্দ,নানিয়ারচর থানা প্রতিনিধিসহ নানিয়ারচর বাজার কমিটির সভাপতি, সাংবাদিকবৃন্দ,গ্রাম পুলিশ ও আনসার ভিডিপি সদস্যবৃন্দ এবং উপজেলা বিএনপির সভাপতি উপস্থিত ছিলেন।আলোচনা সভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব,প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা,জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং পরিবেশ বান্ধব কর্মকান্ডে সকল শ্রেণী-পেশার মানুষের অংশগহণের উপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি পরিবেশ সংরক্ষণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান জানান।

এছাড়াও সভায় গৃহস্থালি ও কৃষিজ বর্জ্য ব্যবহার করে অর্গানিক কম্পোস্ট সার তৈরির পদ্ধতি এর পরিবেশগত ও অর্থনৈতিক উপকারিতা এবং কৃষিক্ষেত্রে জৈব সারের ব্যবহার বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদেরকে জৈব সার উৎপাদণের মাধ্যমে পরিবেশ দূষণ হ্রাস,মাটির উর্বরতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে উদ্বুদ্ধ করা হয়।

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ পরিবেশ সংরক্ষণ,বর্জ্য ব্যবস্থাপনা এবং জৈব সার উৎপাদনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিষয়ে মতামত প্রদান করেন।একইসাথে নানিয়ারচর উপজেলাকে পরিচ্ছন্ন,সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।নানিয়ারচর সেনা জোন ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ,জনসচেতনতা বৃদ্ধি, টেকসই কৃষি উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সভায় আশাবাদ ব্যাক্ত করা হয়।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত