ঢাকা   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
দৈনিক প্রথম সকাল

​অনলাইন গণমাধ্যমের আমূল পরিবর্তনে প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা ও কর্পোরেট সহযোগিতাঃ আরিফুল হক জিসান


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

​অনলাইন গণমাধ্যমের আমূল পরিবর্তনে প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা ও কর্পোরেট সহযোগিতাঃ আরিফুল হক জিসান
​অনলাইন গণমাধ্যমের আমূল পরিবর্তনে প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা ও কর্পোরেট সহযোগিতাঃ আরিফুল হক জিসান

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

​দেশের অনলাইন সাংবাদিকতাকে আরও সুসংগঠিত, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং পেশাদার রূপ দিতে সংবাদকর্মীদের সঠিক মূল্যায়ন ও সুষম বিজ্ঞাপন নীতির উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তরুণ গণমাধ্যম ব্যক্তিত্ব মোঃ আরিফুল হক জিসান।​চট্টগ্রামের বোয়ালখালীর কৃতি সন্তান মোঃ আরিফুল হক জিসান বর্তমানে বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ (BOMPEC)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়কের  দায়িত্ব পালন করছেন।পাশাপাশি তিনি চট্টলা কণ্ঠ ও দৈনিক চুয়াডাঙ্গা বার্তা-র সম্পাদক, দৈনিক চিৎলা টিভি-র এডিটর ও সহকারী প্রকাশক এবং স্বাধীন সূর্যোদয়-এর অনলাইন রিপোর্টার হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

​অনলাইন সংবাদমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে সম্প্রতি দেওয়া এক বার্তায় তিনি তিনটি যুগান্তকারী প্রস্তাবনা তুলে ধরেনঃ-

​১। সংবাদকর্মীদের শ্রমের সঠিক মূল্যায়নঃ

তিনি বলেন সংবাদ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা এবং উৎসব বোনাস নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আর্থিক সুরক্ষা ও সামাজিক মর্যাদা নিশ্চিত হলে সংবাদকর্মীরা আরও বেশি পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারবেন।

​২। বহুজাতিক ও করপোরেট প্রতিষ্ঠানের সুষম বিজ্ঞাপন নীতিঃ

সরকারি নিবন্ধিত এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবদান রাখা প্রথম সারির অনলাইন নিউজ পোর্টালগুলোতে দেশের বড় বড় বহুজাতিক ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর নিয়মিত বিজ্ঞাপন বরাদ্দ থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। এতে অনলাইন পোর্টালগুলোর আর্থিক ভিত্তি মজবুত হবে এবং প্রতিষ্ঠানগুলোর পক্ষে কর্মীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করা সহজ হবে।

​৩। সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়নে সংগঠনের ভূমিকাঃ

মোঃ আরিফুল হক জিসান আশাবাদ ব্যক্ত করে বলেন, BOMPEC-এর মতো জাতীয় সংগঠনগুলো যদি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে যৌথভাবে বিজ্ঞাপন নীতি ও কর্মীদের অধিকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়, তবে পুরো অনলাইন সাংবাদিকতা জগতের চিত্র দ্রুত বদলে যাবে।​অনলাইন গণমাধ্যমের মানোন্নয়ন ও সংবাদকর্মীদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এই তরুণ গণমাধ্যম নেতা।

বিষয় : সারাদেশ সাংবাদিক মুক্তকথা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


​অনলাইন গণমাধ্যমের আমূল পরিবর্তনে প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা ও কর্পোরেট সহযোগিতাঃ আরিফুল হক জিসান

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

​দেশের অনলাইন সাংবাদিকতাকে আরও সুসংগঠিত, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং পেশাদার রূপ দিতে সংবাদকর্মীদের সঠিক মূল্যায়ন ও সুষম বিজ্ঞাপন নীতির উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তরুণ গণমাধ্যম ব্যক্তিত্ব মোঃ আরিফুল হক জিসান।​চট্টগ্রামের বোয়ালখালীর কৃতি সন্তান মোঃ আরিফুল হক জিসান বর্তমানে বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ (BOMPEC)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়কের  দায়িত্ব পালন করছেন।পাশাপাশি তিনি চট্টলা কণ্ঠ ও দৈনিক চুয়াডাঙ্গা বার্তা-র সম্পাদক, দৈনিক চিৎলা টিভি-র এডিটর ও সহকারী প্রকাশক এবং স্বাধীন সূর্যোদয়-এর অনলাইন রিপোর্টার হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

​অনলাইন সংবাদমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে সম্প্রতি দেওয়া এক বার্তায় তিনি তিনটি যুগান্তকারী প্রস্তাবনা তুলে ধরেনঃ-

​১। সংবাদকর্মীদের শ্রমের সঠিক মূল্যায়নঃ

তিনি বলেন সংবাদ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা এবং উৎসব বোনাস নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আর্থিক সুরক্ষা ও সামাজিক মর্যাদা নিশ্চিত হলে সংবাদকর্মীরা আরও বেশি পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারবেন।

​২। বহুজাতিক ও করপোরেট প্রতিষ্ঠানের সুষম বিজ্ঞাপন নীতিঃ

সরকারি নিবন্ধিত এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবদান রাখা প্রথম সারির অনলাইন নিউজ পোর্টালগুলোতে দেশের বড় বড় বহুজাতিক ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর নিয়মিত বিজ্ঞাপন বরাদ্দ থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। এতে অনলাইন পোর্টালগুলোর আর্থিক ভিত্তি মজবুত হবে এবং প্রতিষ্ঠানগুলোর পক্ষে কর্মীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করা সহজ হবে।

​৩। সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়নে সংগঠনের ভূমিকাঃ

মোঃ আরিফুল হক জিসান আশাবাদ ব্যক্ত করে বলেন, BOMPEC-এর মতো জাতীয় সংগঠনগুলো যদি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে যৌথভাবে বিজ্ঞাপন নীতি ও কর্মীদের অধিকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়, তবে পুরো অনলাইন সাংবাদিকতা জগতের চিত্র দ্রুত বদলে যাবে।​অনলাইন গণমাধ্যমের মানোন্নয়ন ও সংবাদকর্মীদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এই তরুণ গণমাধ্যম নেতা।




দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত