জয়পুরহাটে দীর্ঘদিনের নির্যাতনে ৭ মাসের অন্তঃসত্ত্বা মাদ্রাসা ছাত্রী,গ্রেফতার আপন চাচা
মোঃ আমজাদ হোসেন,করেসপন্ডেন্ট,জয়পুরহাট।
জয়পুরহাট সদর উপজেলায় আপন চাচার বিরুদ্ধে ১৫ বছর বয়সী এক ভাতিজিকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় ওই কিশোরী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।অভিযুক্ত চাচা আজিজুল বারীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।আদালতের নির্দেশে ভুক্তভোগী কিশোরীকে রাজশাহীর সেফ হোমে পাঠানো হয়েছে।ঘটনাটি ঘটেছে জয়পরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নে।ভুক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায় প্রায় ১০ বছর আগে ঐ কিশোরীর বাবা মারা যান।এরপর তার মা অন্যত্র বিয়ে করলে দুই বোন আশ্রয় নেয় বৃদ্ধ দাদি আজিদা বিবির (৮০) কাছে।দাদি কাজের প্রয়োজনে বাড়ির বাইরে গেলে এই সুযোগে অভিযুক্ত চাচা আজিজুল বারী ভাতিজিকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
আপনার মতামত লিখুন