ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬
দৈনিক প্রথম সকাল

মিরপুরে মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেফতার

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিরপুরে মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেফতার

মোঃ মিরাজ আলী,রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া। 

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার পোড়াদহ এলাকার চিথলিয়া বাবুপাড়া,সুইপার কলোনি ও পোড়াদহসহ বিভিন্ন মাদক হটস্পটে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শরিফুল ইসলাম (২৮),তাজ আহমেদ (২৬), শাহিনুর ইসলাম (৪৫) ও রনি আহমেদ (২৮)।মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায় অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের পরিমাণ তদন্তাধীন রয়েছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে।পোড়াদহ এলাকায় অভিযান চালিয়ে চারজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় অভিযানের সময় এলাকায় পুলিশের উপস্থিতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, মাদক কারবারি ও চোরাকারবারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে মিরপুর উপজেলায় মাদকদ্রব্যের অবৈধ লেনদেন ও সেবন বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা আরও জোরদার করেছে।স্থানীয় জনগণ এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে পুলিশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বিষয় : সারাদেশ অপরাধ কুষ্টিয়া খুলনা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বুধবার, ১৭ জুন ২০২৬

মিরপুরে মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

মোঃ মিরাজ আলী,রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া। 

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার পোড়াদহ এলাকার চিথলিয়া বাবুপাড়া,সুইপার কলোনি ও পোড়াদহসহ বিভিন্ন মাদক হটস্পটে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শরিফুল ইসলাম (২৮),তাজ আহমেদ (২৬), শাহিনুর ইসলাম (৪৫) ও রনি আহমেদ (২৮)।মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায় অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের পরিমাণ তদন্তাধীন রয়েছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে।পোড়াদহ এলাকায় অভিযান চালিয়ে চারজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় অভিযানের সময় এলাকায় পুলিশের উপস্থিতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, মাদক কারবারি ও চোরাকারবারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে মিরপুর উপজেলায় মাদকদ্রব্যের অবৈধ লেনদেন ও সেবন বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা আরও জোরদার করেছে।স্থানীয় জনগণ এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে পুলিশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত