সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার নতুন কমিটির শপথ,সভাপতি গোলাম রব্বানী,সম্পাদক তাজ উদ্দিন
কুলেন্দু শেখর দাস,সুনামগঞ্জ।
সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শপথের মাধ্যমে নতুন কমিটি সংস্থার কল্যাণ ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অধিকার রক্ষায় কাজের অঙ্গীকার ব্যক্ত করেন।গতকাল শনিবার সকাল ১১ টায় শহরের হোসেন বখত চত্ত্বর মিলনায়তনে সংস্থার নিজস্ব কার্যালয়ে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করে সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা।অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে,শপথ বাক্য পাঠ করানোর পর নব-নির্বাচিতরা দায়িত্ব বুঝে নেন।এ সময় বক্তারা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কল্যাণ, চিকিৎসা সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন আহমদ বলেন, নতুন কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংস্থাকে এগিয়ে নেবে। অবসরপ্রাপ্ত যোদ্ধাদের কোনো সমস্যা যেন অবহেলায় না থাকে,সেটাই আমাদের অঙ্গীকার।অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি মোঃ গোলাম রব্বানী বলেন আমাদের মূল লক্ষ্য সুনামগঞ্জের সকল অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কল্যাণ নিশ্চিত করা। বিশেষ করে চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক সম্মান বৃদ্ধিতে আমরা কাজ করব।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি ল্যান্স কর্পোরাল (অব) জুলহাস উদ্দিন,সহ সাধারণ সম্পাদক সার্জেন্ট অব: আমির হোসেন আমু,অর্থ সম্পাদক সার্জেন্ট (অবঃ) আব্দুল কাইয়ুম,সাংগঠনিক সম্পাদক কর্পোরাল (অব) আঃ মোতালেব,সহ সাংগঠনিক সম্পাদক কর্পোরাল (অবঃ) মো নুরুল ইসলাম,দপ্তর সম্পাদক কর্পোরাল (অবঃ) মো আব্দুল ছামাদ,প্রচার সম্পাদক সার্জেন্ট অব আবু শাহাদাৎ,ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অবঃ) মো জালাল উদ্দিন,সমাজকল্যাণ সম্পাদক কর্পোরাল (অবঃ) মো মজিবুর রহমান, ক্রীড়া সম্পাদক সৈনিক (অবঃ) মো রফিকুল ইসলাম,নির্বাহী সদস্য সার্জেন্ট (অবঃ) এম এ মান্নান,নির্বাহী সদস্য কর্পোরাল (অবঃ) মোঃ আব্দুল মালেক রাজা, নির্বাহী সদস্য কর্পোরাল অব মোঃ আশরাফ উদ্দিন। আনুষ্ঠানিক এ শপথ গ্রহণের মাধ্যমে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা তাদের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন