ঢাকা   রোববার, ০২ আগস্ট ২০২৬
দৈনিক প্রথম সকাল

বাঁশখালীতে বন্যাকবলিত পরিবারের মাঝে 'বখতিয়ার সোসাইটি ইউকে'র উপহার বিতরণ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাঁশখালীতে বন্যাকবলিত পরিবারের মাঝে 'বখতিয়ার সোসাইটি ইউকে'র উপহার বিতরণ
বাঁশখালীতে বন্যাকবলিত পরিবারের মাঝে 'বখতিয়ার সোসাইটি ইউকে'র উপহার বিতরণ

মাসুদ করিম,আনোয়ারা,চট্টগ্রাম।

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হত-দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রবাসী সামাজিক সংগঠন "বখতিয়ার সোসাইটি ইউকে শাখা"।আনোয়ারার ঐতিহ্যবাহী "বখতিয়ার পাড়া'র লন্ডন প্রবাসীদের এই সংগঠনের উদ্যোগে এবং 'বখতিয়ার সোসাইটি (আনোয়ারা)'র সার্বিক সহযোগিতায় সম্প্রতি ১০০টি বন্যা কবলিত ও দুস্থ পরিবারের মাঝে উপহারস্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বাঁশখালীর বহু মানুষ পানিবন্দি হয়ে চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন।এই দুর্যোগে খেটে খাওয়া ও হত-দরিদ্র মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই প্রবাসীদের পক্ষ থেকে এই নগদ অর্থ সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বখতিয়ার সোসাইটির সম্মানিত চেয়ারম্যান জনাব ইলিয়াছ ছোবান,বখতিয়ার সোসাইটি ইউকে শাখার অর্থ সম্পাদক জনাব নুরুল আমিন,সদস্য বশির রিফাত,জসিম উদ্দীন,নুরুল ইসলাম ও মাসুদ করিমসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বিতরণ শেষে সংগঠনের প্রতিনিধিরা জানান দেশের যেকোনো দুর্যোগে আনোয়ারা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের পাশে 'বখতিয়ার সোসাইটি' সবসময় দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তাদের এই মানবতার সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয় : সারাদেশ চট্রগ্রাম

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ০২ আগস্ট ২০২৬

বাঁশখালীতে বন্যাকবলিত পরিবারের মাঝে 'বখতিয়ার সোসাইটি ইউকে'র উপহার বিতরণ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

মাসুদ করিম,আনোয়ারা,চট্টগ্রাম।

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হত-দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রবাসী সামাজিক সংগঠন "বখতিয়ার সোসাইটি ইউকে শাখা"।আনোয়ারার ঐতিহ্যবাহী "বখতিয়ার পাড়া'র লন্ডন প্রবাসীদের এই সংগঠনের উদ্যোগে এবং 'বখতিয়ার সোসাইটি (আনোয়ারা)'র সার্বিক সহযোগিতায় সম্প্রতি ১০০টি বন্যা কবলিত ও দুস্থ পরিবারের মাঝে উপহারস্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বাঁশখালীর বহু মানুষ পানিবন্দি হয়ে চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন।এই দুর্যোগে খেটে খাওয়া ও হত-দরিদ্র মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই প্রবাসীদের পক্ষ থেকে এই নগদ অর্থ সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বখতিয়ার সোসাইটির সম্মানিত চেয়ারম্যান জনাব ইলিয়াছ ছোবান,বখতিয়ার সোসাইটি ইউকে শাখার অর্থ সম্পাদক জনাব নুরুল আমিন,সদস্য বশির রিফাত,জসিম উদ্দীন,নুরুল ইসলাম ও মাসুদ করিমসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বিতরণ শেষে সংগঠনের প্রতিনিধিরা জানান দেশের যেকোনো দুর্যোগে আনোয়ারা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের পাশে 'বখতিয়ার সোসাইটি' সবসময় দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তাদের এই মানবতার সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত