বিএনপি নেতা টিপু সুলতানের আরোগ্য কামনায় দোয়ার আয়োজন
মোঃ মিরাজ আলী,রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া।
কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানের দ্রুত রোগ মুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অদ্য শনিবার ১ লা আগস্ট আমলা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে আমলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে খন্দকার টিপু সুলতানের আশু সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন খন্দকার টিপু সুলতান দীর্ঘদিন ধরে মিরপুর উপজেলা বিএনপির একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর দ্রুত সুস্থ হয়ে আবারও দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাঃ তোফাজ্জেল হোসেন,সহ-সভাপতি মোহাঃ এনামুল হক,সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহীন আলম,প্রচার সম্পাদক নাসির মল্লিক,দপ্তর সম্পাদক ডালিম আলী,যুবদলের আহবায়ক হাসান আলী,মহিলা বিষয়ক সম্পাদিকা বিলকিস খাতুন,সহ-সম্পাদিকা কল্পনা আক্তার, বিএনপি নেতা শরিফুল ইসলাম শরিফ,কালাম,আশরাফুল আলম গাজী, সেলিম, ছানাউল ইসলাম ছানা,সিরাজুল ইসলাম সিরাজ,আনারুল ইসলাম,সিরাজুল ইসলাম, মিরাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুর রহমান।তিনি খন্দকার টিপু সুলতানের দ্রুত আরোগ্য,সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।একই সঙ্গে দেশ,জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা মহান আল্লাহর দরবারে খন্দকার টিপু সুলতানের দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তাঁর সুস্থ হয়ে পুনরায় সাংগঠনিক দায়িত্ব পালনে ফিরে আসার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।পুরো আয়োজনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন