ঢাকা   রোববার, ০৯ আগস্ট ২০২৬
দৈনিক প্রথম সকাল

বিদেশি মুদ্রার জাল নোট ও তৈরির সরঞ্জামসহ চাঁপাইনবাবগঞ্জে ২জন গ্রেপ্তার 

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিদেশি মুদ্রার জাল নোট ও তৈরির সরঞ্জামসহ চাঁপাইনবাবগঞ্জে ২জন গ্রেপ্তার 
বিদেশি মুদ্রার জাল নোট ও তৈরির সরঞ্জামসহ চাঁপাইনবাবগঞ্জে ২জন গ্রেপ্তার 

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ। 

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মুদ্রার জাল নোট তৈরির সরঞ্জামসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৮ আগষ্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ-বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন দেশের ২৫ বান্ডিল বিদেশি মুদ্রার জাল নোট জব্দ করা হয়েছে।র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।র‌্যাব কর্মকর্তা ইফতেখার হোসেন মাহমুদ জানান গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ-বালুবাগানের তিন তলা বিশিষ্ট একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় সেখান থেকে ২৫ বান্ডিল বিভিন্ন দেশের মুদ্রার জাল নোট ও অন্যান্য সরঞ্জামসহ তসিকুল ও শামীমকে আটক করা হয়।আটককৃতরা জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করতেন।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, ওই বাড়িটি জাল মুদ্রা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সেখানে বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি করা হতো। জাল মুদ্রা তৈরির মূল হোতাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

বিষয় : অপরাধ রাজশাহী চাপাইনবাবগঞ্জ পুলিশ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বিদেশি মুদ্রার জাল নোট ও তৈরির সরঞ্জামসহ চাঁপাইনবাবগঞ্জে ২জন গ্রেপ্তার 

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ। 

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মুদ্রার জাল নোট তৈরির সরঞ্জামসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৮ আগষ্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ-বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন দেশের ২৫ বান্ডিল বিদেশি মুদ্রার জাল নোট জব্দ করা হয়েছে।র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।র‌্যাব কর্মকর্তা ইফতেখার হোসেন মাহমুদ জানান গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ-বালুবাগানের তিন তলা বিশিষ্ট একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় সেখান থেকে ২৫ বান্ডিল বিভিন্ন দেশের মুদ্রার জাল নোট ও অন্যান্য সরঞ্জামসহ তসিকুল ও শামীমকে আটক করা হয়।আটককৃতরা জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করতেন।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, ওই বাড়িটি জাল মুদ্রা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সেখানে বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি করা হতো। জাল মুদ্রা তৈরির মূল হোতাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত