লালমনিরহাটের নিউ কলোনী মাদ্রাসার নতুন কমিটি গঠন,সভাপতি হামিদ বাবু ও সম্পাদক ফরিদ হোসেন
ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।
লালমনিরহাট সদরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান "নিউ কলোনী ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা’র পরিচালনা পরিষদের নতুন কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে।এতে বিশিষ্ট শিল্পপতি আলহাজ শেখ আঃ হামিদ বাবু সভাপতি এবং শাহ আলী পরিবহন-এর চেয়ারম্যান মোঃ ফরিদ হোসেন সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন।গত শুক্রবার ২৮ শে আগস্ট সন্ধ্যায় মাদ্রাসা হলরুমে আয়োজিত এক বিশেষ সভায় সর্বস্তরের ধর্মপ্রাণ ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দঃ
সহ-সভাপতিঃ আলহাজ্ব শাহজাহান আলী,আলহাজ্ব শেখ নিছার উদ্দিন ও মোঃ ইকবাল হোসেন সহ-সম্পাদক: মোঃ হারুন অর রশিদ ও মোঃ হুমায়ুন কবির ক্যাশিয়ার পদে মোঃ বদরুদ্দোজা বদু।নবগঠিত কমিটির সভাপতি আলহাজ শেখ আঃ হামিদ বাবু এক প্রতিক্রিয়ায় জানান মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্নতি পরিবেশে হিফজ সমাপনে আমরা আধুনিক সুযোগ-সুবিধার সংযোজন করব।প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের যাবতীয় দায়িত্ব পালন করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।
সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন বলেন এলাকাবাসী ও শিক্ষকদের আস্থাকে সম্মান জানিয়ে আমরা একটি স্বচ্ছ ও গতিশীল মাদ্রাসা পরিচালনা নিশ্চিত করতে চাই।দ্বীনি শিক্ষা সম্প্রসারণে স্থানীয় সবার সহযোগিতা নিয়ে মাদ্রাসাটিকে অঞ্চলের মডেল প্রতিষ্ঠানে রূপান্তর করব,ইনশাআল্লাহ।নতুন কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের আবহ তৈরি হয়।সচেতন মহল আশা প্রকাশ করছেন,এই অভিজ্ঞ নেতৃত্বের হাত ধরে প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমে এক নতুন দিগন্ত সূচনা করবে।
বিষয় : রংপুর লালমনিরহাট বিদ্যালয় কমিটি
আপনার মতামত লিখুন