চেয়ারম্যান হওয়ার প্রত্যাশা নিয়ে মাঠে আসাদুজ্জামান পন্ডিত মাস্টার
মোঃ খাইরুল ইসলাম, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৭নং ঢালজোড়া ইউনিয়নের বাসুরা গ্রামের কৃতী সন্তান, বিএনপির নেতা জনাব মোঃ আসাদুজ্জামান পন্ডিত মাস্টার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং দোয়া ও সমর্থন কামনা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায় আসাদুজ্জামান পন্ডিত মাস্টার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তাঁর প্রার্থী হওয়ার আগ্রহকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তাঁর সমর্থকদের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রার্থী মোঃ আসাদুজ্জামান পন্ডিত মাস্টারের বক্তব্যঃ
তিনি বলেন "আমি যদি এবার চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি, তাহলে ইনশাআল্লাহ ঢালজোড়া ইউনিয়নবাসীর সুখ-দুঃখের সাথী হয়ে থাকব।অসহায়, দুঃখী ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই।আমি আমার সরকার এবং জনগণের কল্যাণ চাই। সবাই আমার জন্য দোয়া করবেন,যাতে মানুষের সেবা করতে পারি।"তিনি আরও বলেন ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে গিয়ে তাঁদের দোয়া,ভালোবাসা ও সমর্থন কামনা করছেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জনাব মোঃ আমজাদ হোসেন বেপারী,বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল মালেক হোসেন,জনাব মোঃ করিম,জনাব মোঃ চাঁনমিয়া আলী, জনাব মোঃ আলম,জনাব মোঃ বদুর হোসেন বেপারী,জনাব মোঃ আফজাল হোসেন, জনাব মোঃ মিনু মিয়াসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবসমাজের প্রতিনিধিদের মধ্যে জনাব মোঃ রেজাউল করিম, জনাব মোঃ খালেদ মাহমুদ রানা,জনাব মোঃ রাজিব হোসেন,জনাব মোঃ সজল,জনাব মোঃ রুমেস, জনাব মোঃ আব্দুল আলীম,জনাব মোঃ নাঈম হোসেন ও আরাফাত হোসেন সিজানসহ আরও অনেকে।অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সাংবাদিক জনাব মোঃ খাইরুল ইসলাম।এলাকাবাসীর প্রত্যাশা,আগামী দিনে ঢালজোড়া ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা,যোগাযোগ ব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে যোগ্য নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন