ঢাকা   রোববার, ২৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা,উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা,উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার
পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা,উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার

শাহরিয়ার শাকিল, করেসপন্ডেন্ট,বড়লেখা,মৌলভীবাজার। 

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫ নম্বর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ৭, ৮ ও ৯নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থী ও সাবেক সদস্য আফিয়া বেগমের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় তিনি এলাকার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে পুনরায় নির্বাচিত হলে অসমাপ্ত উন্নয়নকাজ বাস্তবায়ন এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাফিজ আনফর আলী। উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, হাফিজ ফয়জুল হক,মাখন মিয়া,ইমরান আলী,মানিক মিয়া,জাহাঙ্গীর আলম, রমজান আলী, মোহাম্মদ সাইদুল ইসলাম,শরিফ আহমদ,গফুর মিয়া,ড্রাইভার মুজিব আহমদ, আজাদ মিয়াসহ তিন ওয়ার্ডের শতাধিক মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তব্য দিতে গিয়ে আফিয়া বেগম বলেন, আমি সংরক্ষিত মহিলা সদস্য পাঁচ বছর থাকাকালীন এলাকার মানুষের সেবা করার চেষ্টা করেছেন।তাঁর কাজের মূল্যায়ন জনগণ করবেন উল্লেখ করে তিনি বলেন, বিগত দিনে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সমর্থনে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে উন্নয়নকাজ বাস্তবায়নে বিভিন্ন দপ্তর, উপজেলা প্রশাসন, চেয়ারম্যান ও সংসদ সদস্যের কাছে বারবার যেতে হয়।মানুষের দাবি-দাওয়া নিয়ে নিরলসভাবে কাজ করতে হয়। জনগণের প্রয়োজনে এসব কষ্টকে তিনি কষ্ট মনে করবেন না।

নিজের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে আফিয়া বেগম বলেন, কয়েকটি রাস্তার মাটি ভরাটের কাজ আমার সময়ে করা হলেও নয়াগ্রাম-জাঙ্গিরাই এলাকার বিভিন্ন রাস্তা এবং ইউসুফ আলীর বাড়ি থেকে জমির মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়ন এখনো প্রয়োজন। নুরুল মিয়ার বাড়ি থেকে মুক্তিযোদ্ধার বাড়ি পর্যন্ত গার্ডওয়াল নির্মাণের প্রয়োজন জানান তিনি। এসব অসমাপ্ত কাজ বাস্তবায়নে নির্বাচিত হলে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।

পারিবারিক জীবনের কথা তুলে ধরে আবেগাপ্লুত আফিয়া বেগম জানান প্রায় দুই বছর আগে তাঁর স্বামী মারা গেছেন এবং দুই ছেলে জীবিকার প্রয়োজনে বিদেশে রয়েছেন। একাকী জীবনের মধ্যেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এলাকার মানুষ তাঁকে পরিবারের একজন মনে করে পাশে থাকলে এবং সহযোগিতা করলে তিনি জনসেবার কাজ চালিয়ে যেতে পারবেন।

আগামী নির্বাচনে ৭, ৮ ও ৯নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জনগণের দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার কাজ অব্যাহত রাখবেন বলে জানান। সভায় উপস্থিত মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা তুলে ধরেন।

বিষয় : নির্বাচন সিলেট মৌলভীবাজার

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা,উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত