ঢাকা   রোববার, ২৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

নতুন টেলিফিল্ম ‘বোনের প্রতিশোধের আগুন’ নিয়ে ফিরছেন চিত্রনায়িকা একা


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নতুন টেলিফিল্ম ‘বোনের প্রতিশোধের আগুন’ নিয়ে ফিরছেন চিত্রনায়িকা একা
নতুন টেলিফিল্ম ‘বোনের প্রতিশোধের আগুন’ নিয়ে ফিরছেন চিত্রনায়িকা একা

মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ।  

দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় নতুন চমক নিয়ে ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা একা।সম্প্রতি ‘এমএসওয়াইটিভি’ (Msytv)-এর একটি শর্ট ফিল্ম ও টেলিফিল্মের কাজ প্রসঙ্গে নিজের নতুন প্রজেক্টের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।জানা গেছে বিশেষ একটি দিবসকে সামনে রেখে নির্মিত হচ্ছে নতুন টেলিফিল্ম ‘বোনের প্রতিশোধের আগুন’।এই প্রজেক্টটি নিয়ে বেশ আশাবাদী একা।

নিজের নতুন কাজ প্রসঙ্গে চিত্রনায়িকা একা বলেন “বিশেষ দিনের জন্য ‘বোনের প্রতিশোধের আগুন’ শিরোনামে নতুন একটি টেলিফিল্ম খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবে। কাজটি বেশ যত্ন নিয়ে করা হচ্ছে। দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। সবাই আমার জন্য দোয়া রাখবেন।”

নাটক ও শর্ট ফিল্মটির গল্পে ভিন্নধর্মী একটি সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে বলে জানা গেছে। খুব শীঘ্রই এটি এমএসওয়াইটিভি-এর পর্দায় ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হবে।

বিষয় : সারাদেশ বিনোদন চিত্র

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


নতুন টেলিফিল্ম ‘বোনের প্রতিশোধের আগুন’ নিয়ে ফিরছেন চিত্রনায়িকা একা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ।  

দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় নতুন চমক নিয়ে ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা একা।সম্প্রতি ‘এমএসওয়াইটিভি’ (Msytv)-এর একটি শর্ট ফিল্ম ও টেলিফিল্মের কাজ প্রসঙ্গে নিজের নতুন প্রজেক্টের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।জানা গেছে বিশেষ একটি দিবসকে সামনে রেখে নির্মিত হচ্ছে নতুন টেলিফিল্ম ‘বোনের প্রতিশোধের আগুন’।এই প্রজেক্টটি নিয়ে বেশ আশাবাদী একা।

নিজের নতুন কাজ প্রসঙ্গে চিত্রনায়িকা একা বলেন “বিশেষ দিনের জন্য ‘বোনের প্রতিশোধের আগুন’ শিরোনামে নতুন একটি টেলিফিল্ম খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবে। কাজটি বেশ যত্ন নিয়ে করা হচ্ছে। দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। সবাই আমার জন্য দোয়া রাখবেন।”

নাটক ও শর্ট ফিল্মটির গল্পে ভিন্নধর্মী একটি সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে বলে জানা গেছে। খুব শীঘ্রই এটি এমএসওয়াইটিভি-এর পর্দায় ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হবে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত