ঢাকা   রোববার, ২৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কালীগঞ্জে নদীতে জেলের জালে নৌকাসহ আটকা পরে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কালীগঞ্জে নদীতে জেলের জালে নৌকাসহ আটকা পরে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু
কালীগঞ্জে নদীতে জেলের জালে নৌকাসহ আটকা পরে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

হাফিজুর রহমান সাতক্ষীরা।.

দাওয়াত খেয়ে শ্বশুরবাড়ি থেকে কাঠ ভর্তি নৌকা নিয়ে নদীপথে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে জেলের জালে নৌকাসহ ঢুকে পানিতে ডুবে আব্দুল আজিজ নামে এক ব্যক্তির করুন মৃত্যু হলেও অলৌকিকভাবে বেঁচে গেছে স্ত্রী ও দুই বছরের শিশু সন্তান। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ নভেম্বর) রাত ৭ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রিয়াজুল ইসলামের ইটভাটা সংলগ্ন কাক শিয়ালি নদীতে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য ও থানা পুলিশের সহায়তায়  দীর্ঘ ১ ঘন্টা তল্লাশির পরে রাত সাড়ে ৮ টার দিকে নিহত আব্দুল আজিজের  লাশ উদ্ধার করতে সক্ষম হয়। নিহত আব্দুল আজিজ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের মহব্বত আলীর পুত্র। এর আগে স্থানীয়দের সহায়তায় তার স্ত্রী কাজল এবং শিশু পুত্র আবিরকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডাক্তারদের আপ্রাণ চিকিৎসায় সুস্থ অবস্থায় বেঁচে যায়।

সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায় আব্দুল আজিজ তার ছোট ডিঙ্গি নৌকায় স্ত্রী সন্তানকে নিয়ে উত্তর শ্রীপুর ঘোষখালি গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যায়। দাওয়াত খেয়ে শ্বশুর বাড়ি থেকে নৌকা বোঝাই করে কাঠ নিয়ে স্ত্রীর সন্তানকে সাথে করে কাক শিয়ালী নদীপথে বাড়ি ফেরার পথে পথিমধ্যে রিয়াজুলের ভাটার সন্নিকটে রাত আনুমানিক ৭ টার দিকে কাক শিয়ালি নদীতে জেলেদের জলের ভেতরে নৌকা সহ ঢুকে যায়। ওই সময় তাদের ডাক-চিৎকারে  ভাটার শ্রমিক ও স্থানীয়দের সহায়তায় জালের মধ্য থেকে স্ত্রী ও শিশু সন্তানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘটনাস্থলে দীর্ঘ ১ ঘন্টা তল্লাশি চালিয়ে জেলের জালের ভিতর থেকে মৃত্যু ব্যক্তির লাশ  উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ শাহিনুর রহমান জানান খবর পাওয়ার সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে উদ্ধারের চেষ্টা করা হয় তবে স্ত্রী সন্তানকে বাঁচানো সম্ভব হলেও স্বামীকে বাঁচানো সম্ভব হয়নি।

বিষয় : সারাদেশ খুলনা সাতক্ষীরা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


কালীগঞ্জে নদীতে জেলের জালে নৌকাসহ আটকা পরে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

হাফিজুর রহমান সাতক্ষীরা।.

দাওয়াত খেয়ে শ্বশুরবাড়ি থেকে কাঠ ভর্তি নৌকা নিয়ে নদীপথে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে জেলের জালে নৌকাসহ ঢুকে পানিতে ডুবে আব্দুল আজিজ নামে এক ব্যক্তির করুন মৃত্যু হলেও অলৌকিকভাবে বেঁচে গেছে স্ত্রী ও দুই বছরের শিশু সন্তান। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ নভেম্বর) রাত ৭ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রিয়াজুল ইসলামের ইটভাটা সংলগ্ন কাক শিয়ালি নদীতে।


খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য ও থানা পুলিশের সহায়তায়  দীর্ঘ ১ ঘন্টা তল্লাশির পরে রাত সাড়ে ৮ টার দিকে নিহত আব্দুল আজিজের  লাশ উদ্ধার করতে সক্ষম হয়। নিহত আব্দুল আজিজ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের মহব্বত আলীর পুত্র। এর আগে স্থানীয়দের সহায়তায় তার স্ত্রী কাজল এবং শিশু পুত্র আবিরকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডাক্তারদের আপ্রাণ চিকিৎসায় সুস্থ অবস্থায় বেঁচে যায়।


সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায় আব্দুল আজিজ তার ছোট ডিঙ্গি নৌকায় স্ত্রী সন্তানকে নিয়ে উত্তর শ্রীপুর ঘোষখালি গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যায়। দাওয়াত খেয়ে শ্বশুর বাড়ি থেকে নৌকা বোঝাই করে কাঠ নিয়ে স্ত্রীর সন্তানকে সাথে করে কাক শিয়ালী নদীপথে বাড়ি ফেরার পথে পথিমধ্যে রিয়াজুলের ভাটার সন্নিকটে রাত আনুমানিক ৭ টার দিকে কাক শিয়ালি নদীতে জেলেদের জলের ভেতরে নৌকা সহ ঢুকে যায়। ওই সময় তাদের ডাক-চিৎকারে  ভাটার শ্রমিক ও স্থানীয়দের সহায়তায় জালের মধ্য থেকে স্ত্রী ও শিশু সন্তানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘটনাস্থলে দীর্ঘ ১ ঘন্টা তল্লাশি চালিয়ে জেলের জালের ভিতর থেকে মৃত্যু ব্যক্তির লাশ  উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ শাহিনুর রহমান জানান খবর পাওয়ার সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে উদ্ধারের চেষ্টা করা হয় তবে স্ত্রী সন্তানকে বাঁচানো সম্ভব হলেও স্বামীকে বাঁচানো সম্ভব হয়নি।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত