চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার,চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।অদ্য বৃহস্পতিবার ১৭ ই সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান প্রতিদিনের মতো পুলিশ মাদক ও অবৈধ চোরচালান এবং অস্ত্রের অভিযান পরিচালনা করে আসছে পুলিশ।সাধারণ ডায়রির ভিত্তিতে মডেল থানার পুলিশ অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।আর তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।তাদেরকে আরো জিজ্ঞাসা করলে আরো তিন-চার জনকে আটক করা হয়। ওই চোর চক্রের বাড়িতে থেকে আরো দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশের উপস্থিত টের পেয়ে চোর চক্রের আরও দুই জন পালিয়ে যায়।এ ঘটনায় ৩টি চোরাই মোটরসাইকেলসহ ৬ জনকে আন্ত:জেলা চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়।তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।আটকরা হলো আব্দুস সালাম,সোহেল রানা,আসিফ,মোহাম্মদ আলী, ইমন রেজা ও আশিক।সকলের বাড়ি শিবগঞ্জ উপজেলায়।
সংবসদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন পিপিএম।
বিষয় : সারাদেশ রাজশাহী চাপাইনবাবগঞ্জ
আপনার মতামত লিখুন