ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

জিন্দারপুরের উন্নয়নে নতুন স্বপ্ন,সাজ্জাদুল হকের উঠান বৈঠকে জনতার ঢল

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জিন্দারপুরের উন্নয়নে নতুন স্বপ্ন,সাজ্জাদুল হকের উঠান বৈঠকে জনতার ঢল
জিন্দারপুরের উন্নয়নে নতুন স্বপ্ন,সাজ্জাদুল হকের উঠান বৈঠকে জনতার ঢল!

মোঃ সুমন মন্ডল,জজয়পুরহাট 

তরুণদের কর্মসংস্থান,বেকার নারীদের স্বাবলম্বী করা,আধুনিক স্বাস্থ্যসেবা, প্রবীণদের কল্যাণ এবং মাদকমুক্ত সমাজ গঠন-এমন নানা পরিকল্পনা নিয়ে জিন্দারপুর ইউনিয়নের মানুষের সামনে নিজের ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মোঃ সাজ্জাদুল হক। তাঁর উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকটি পরিণত হয় স্থানীয় মানুষের মিলনমেলায়।

রবিবার ১লা নভেম্বর সন্ধ্যা ৭টায় জয়পুরহাটের কালাই উপজেলার ২নং জিন্দারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোলামগাড়ীহাট গ্রামের ছুমির প্রামাণিকের খোলায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মোলামগাড়ীহাট, বাখড়া ও বেলগাড়ি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকদের দাবি, অনুষ্ঠানে প্রায় ৭ হাজার মানুষের উপস্থিতি ছিল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং জিন্দারপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম। সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা নওফেল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, জয়পুরহাট জেলা যুবদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ কবির, কৃষিবিদ মামুনুর রশিদ চৌধুরী এবং বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সাবেক ছাত্রনেতা রেজ্জাকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে সাজ্জাদুল হক তাঁর পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, জিন্দারপুর ইউনিয়নের উন্নয়ন শুধু রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না; শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাসহ মানুষের জীবনমানের সামগ্রিক পরিবর্তন ঘটাতে চান তিনি।

তরুণদের ভবিষ্যৎ কর্মসংস্থানের কথা বিবেচনা করে প্রতিবছর ২০০ জন তরুণ-তরুণীকে বিনামূল্যে কারিগরি, কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর মতে, দক্ষতা অর্জনের সুযোগ পেলে তরুণ প্রজন্ম নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে।

নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে গ্রামের বেকার নারীদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ এবং ইউনিয়নবাসীর চিকিৎসা সেবা সহজ করতে একটি আধুনিক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

সামাজিক নিরাপত্তার বিষয়ে তিনি জানান, বয়স্ক ও বিধবা ভাতাসহ সরকারি বিভিন্ন সহায়তা দল-মতনির্বিশেষে প্রকৃত উপকারভোগীদের কাছে ন্যায্যভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে চান। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে একটি করে পাঠাগার স্থাপন এবং ইউনিয়ন পর্যায়ে একটি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তাঁর উন্নয়ন ভাবনায় আরও রয়েছে প্রবীণদের জন্য বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা, ঐতিহ্যবাহী কুজাইল দিঘীকে কেন্দ্র করে আধুনিক বিনোদন পার্ক নির্মাণ এবং প্রতিটি ওয়ার্ডে যুবসমাজকে নিয়ে মাদকবিরোধী কমিটি গঠন। এসব উদ্যোগের মাধ্যমে একটি সচেতন, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সাজ্জাদুল হক বলেন “জিন্দারপুর ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য কাজ করার স্বপ্ন দেখি। তরুণদের হাতে দক্ষতা তুলে দিতে চাই, নারীদের স্বাবলম্বী করতে চাই এবং প্রবীণদের জন্য সম্মানজনক সেবার ব্যবস্থা করতে চাই। মানুষের সমস্যা শুনে, তাঁদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

এদিকে উঠান বৈঠকে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ও সমর্থনে আবেগাপ্লুত হয়ে পড়েন সাজ্জাদুল হক। তিনি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের ভালোবাসা ও আস্থার মর্যাদা রক্ষায় আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে বক্তারা স্থানীয় উন্নয়ন, জনসেবা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় জনগণের অংশগ্রহণ এবং জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।স্থানীয় মানুষের মতামত, প্রত্যাশা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্য দিয়ে উঠান বৈঠকের সমাপ্তি ঘটে।

বিষয় : সারাদেশ কালাই জয়পুরহাট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

জিন্দারপুরের উন্নয়নে নতুন স্বপ্ন,সাজ্জাদুল হকের উঠান বৈঠকে জনতার ঢল

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত