ঢাকা   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

জাম্বুরা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে নির্যাতনের চেষ্টা,যুবকের ১০ বছরের কারাদণ্ড

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জাম্বুরা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে নির্যাতনের চেষ্টা,যুবকের ১০ বছরের কারাদণ্ড
জাম্বুরা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে নির্যাতনের চেষ্টা,যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

ফরিদপুরের নগরকান্দায় ছয় বছর বয়সী এক মাদরাসা ছাত্রী শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার মামলায় মোঃ মিরাজ শেখ (৩৮) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

গতকাল বুধবার ২৩ শে সেপ্টেম্বর দুপুর ২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।মিরাজ শেখ নগরকান্দা উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং ওই শিশুর প্রতিবেশী বলে জানিয়েছে প্রতিবেদক।  

মামলার নথি ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী ২০২৩ ইং সালের ২৮ শে আগস্ট দুপুরে শিশুটি মিরাজের বাড়িতে এক সহপাঠীর সঙ্গে খেলছিল।এ সময় মিরাজ তাকে জাম্বুরা খাওয়ানোর কথা বলে ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতনের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়।পরে বাড়িতে ফিরে শিশুটি তার মাকে বিষয়টি জানায়।ঘটনার দিনই শিশুটির বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় মিরাজ শেখকে একমাত্র আসামি করা হয়।

নগরকান্দা থানার এসআই মোঃ মনিরুজ্জামান মামলাটি তদন্ত করেন। তদন্ত শেষে ২০২৪ ইং সালের ২৯ শে ফেব্রুয়ারি মিরাজ শেখকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি গোলাম রব্বানী ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, শিশুটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অমার্জনীয় এবং সংশ্লিষ্ট ধারায় আদালত সর্বোচ্চ সাজা দিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জাম্বুরা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে নির্যাতনের চেষ্টা,যুবকের ১০ বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

ফরিদপুরের নগরকান্দায় ছয় বছর বয়সী এক মাদরাসা ছাত্রী শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার মামলায় মোঃ মিরাজ শেখ (৩৮) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

গতকাল বুধবার ২৩ শে সেপ্টেম্বর দুপুর ২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।মিরাজ শেখ নগরকান্দা উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং ওই শিশুর প্রতিবেশী বলে জানিয়েছে প্রতিবেদক।  

মামলার নথি ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী ২০২৩ ইং সালের ২৮ শে আগস্ট দুপুরে শিশুটি মিরাজের বাড়িতে এক সহপাঠীর সঙ্গে খেলছিল।এ সময় মিরাজ তাকে জাম্বুরা খাওয়ানোর কথা বলে ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতনের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়।পরে বাড়িতে ফিরে শিশুটি তার মাকে বিষয়টি জানায়।ঘটনার দিনই শিশুটির বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় মিরাজ শেখকে একমাত্র আসামি করা হয়।

নগরকান্দা থানার এসআই মোঃ মনিরুজ্জামান মামলাটি তদন্ত করেন। তদন্ত শেষে ২০২৪ ইং সালের ২৯ শে ফেব্রুয়ারি মিরাজ শেখকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি গোলাম রব্বানী ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, শিশুটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অমার্জনীয় এবং সংশ্লিষ্ট ধারায় আদালত সর্বোচ্চ সাজা দিয়েছেন।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত