ঢাকা   রোববার, ০৮ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

আখাউড়ায় রেল-সড়ক অবরোধের ঘোষণা,ভোগান্তির শঙ্কায় যাত্রীরা


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আখাউড়ায় রেল-সড়ক অবরোধের ঘোষণা,ভোগান্তির শঙ্কায় যাত্রীরা
আখাউড়ায় রেল-সড়ক অবরোধের ঘোষণা,ভোগান্তির শঙ্কায় যাত্রীরা

সাংবাদিক ইয়ামিন ভুঁইয়া,ব্রাহ্মণবাড়িয়া।

নতুন ইউনিয়ন পরিষদ গঠনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলপথ ও সড়কপথ অবরোধের ঘোষণা দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। আগামীকাল সোমবার ৯ ই নভেম্বর ২০২৬ ইং আখাউড়ার কোড্ডা কেবিন এলাকায় এ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।স্থানীয়দের এ কর্মসূচির কারণে ঢাকা–চট্টগ্রাম ও চট্টগ্রাম–সিলেট রুটে ট্রেন চলাচল এবং সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের প্রতি আগাম প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।একই সঙ্গে সম্ভাব্য ট্রেন ও সড়ক যোগাযোগের বিঘ্ন সম্পর্কে যাত্রীদের আগেভাগেই অবহিত করার অনুরোধ জানানো হয়েছে, যাতে যাত্রীরা বিকল্প ব্যবস্থা নিতে পারেন।

স্থানীয় এলাকাবাসীর দাবির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সাধারণ যাত্রীদের দুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।দাবি আদায়ের কর্মসূচি হোক শান্তিপূর্ণ, আর সাধারণ মানুষের যাতায়াত থাকুক নির্বিঘ্ন—এমন প্রত্যাশা সবার।

বিষয় : চট্রগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


আখাউড়ায় রেল-সড়ক অবরোধের ঘোষণা,ভোগান্তির শঙ্কায় যাত্রীরা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সাংবাদিক ইয়ামিন ভুঁইয়া,ব্রাহ্মণবাড়িয়া।

নতুন ইউনিয়ন পরিষদ গঠনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলপথ ও সড়কপথ অবরোধের ঘোষণা দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। আগামীকাল সোমবার ৯ ই নভেম্বর ২০২৬ ইং আখাউড়ার কোড্ডা কেবিন এলাকায় এ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।স্থানীয়দের এ কর্মসূচির কারণে ঢাকা–চট্টগ্রাম ও চট্টগ্রাম–সিলেট রুটে ট্রেন চলাচল এবং সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের প্রতি আগাম প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।একই সঙ্গে সম্ভাব্য ট্রেন ও সড়ক যোগাযোগের বিঘ্ন সম্পর্কে যাত্রীদের আগেভাগেই অবহিত করার অনুরোধ জানানো হয়েছে, যাতে যাত্রীরা বিকল্প ব্যবস্থা নিতে পারেন।

স্থানীয় এলাকাবাসীর দাবির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সাধারণ যাত্রীদের দুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।দাবি আদায়ের কর্মসূচি হোক শান্তিপূর্ণ, আর সাধারণ মানুষের যাতায়াত থাকুক নির্বিঘ্ন—এমন প্রত্যাশা সবার।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত