ঢাকা   রোববার, ০৮ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

লক্ষ্মীপুরের কমলনগরে আট মাসে কুরআন মুখস্থ করল শিশু আব্দুর রহমান


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লক্ষ্মীপুরের কমলনগরে আট মাসে কুরআন মুখস্থ করল শিশু আব্দুর রহমান
লক্ষ্মীপুরের কমলনগরে আট মাসে কুরআন মুখস্থ করল শিশু আব্দুর রহমান

ফয়সাল হোসেন,লক্ষ্মীপুর। 

লক্ষ্মীপুরের কমলনগরে মাত্র আট মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছে ১০ বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুর রহমান। তার এই অসাধারণ সাফল্যে আনন্দিত শিক্ষক ও পরিবারের সদস্যরা।‎সাধারণত একজন শিক্ষার্থীর পুরো কোরআন মুখস্থ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে ব্যতিক্রমী মেধা,একাগ্রতা ও নিয়মিত অধ্যবসায়ে মাত্র আট মাসেই হিফজ সম্পন্ন করেছে আব্দুর রহমান।

জানা গেছে ২০২৫ ইং সালের জানুয়ারিতে কোরআন মুখস্থ করার যাত্রা শুরু করে সে।শুরুতে প্রতিদিন দুই থেকে তিন পৃষ্ঠা করে সবক দিলেও পরবর্তী সময়ে কখনো পাঁচ,আবার কখনো ১০ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে শোনাত।

‎শিক্ষকরা জানান পড়াশোনার প্রতি আব্দুর রহমানের ছিল বিশেষ আগ্রহ ও মনোযোগ। অন্য শিক্ষার্থীরা বিকেলে খেলাধুলায় ব্যস্ত থাকলেও সে নিজের কক্ষে বসে পড়াশোনা করত। হাফেজ হওয়ার দিনও তাকে নিয়মিত পড়াশোনায় ব্যস্ত থাকতে দেখা গেছে।আব্দুর রহমান কমলনগর উপজেলার চর লরেন্স বাজারে অবস্থিত ফয়জুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে উপজেলার ৩ নম্বর চর লরেন্স ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

‎‎মাত্র আট মাসে কোরআন মুখস্থ করতে পেরে উচ্ছ্বসিত আব্দুর রহমান।বড় হয়ে একজন বড় আলেম হওয়ার স্বপ্ন দেখে সে। তার বাবা আনোয়ার হোসেন পেশায় একজন ব্যবসায়ী। ছেলেকে হাফেজ হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল তার মায়ের। সেই স্বপ্ন পূরণ হওয়ায় ছেলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম বলেন আল্লাহর অনুগ্রহে আব্দুর রহমান মাত্র আট মাসে পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে। এত অল্প সময়ে পুরো কোরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। এ বছর তাদের প্রতিষ্ঠান থেকে আরও পাঁচজন শিক্ষার্থী হাফেজ হয়েছে। এটি মাদ্রাসার জন্য গর্বের বিষয়।

বিষয় : সারাদেশ চট্রগ্রাম লক্ষীপুর

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


লক্ষ্মীপুরের কমলনগরে আট মাসে কুরআন মুখস্থ করল শিশু আব্দুর রহমান

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

ফয়সাল হোসেন,লক্ষ্মীপুর। 

লক্ষ্মীপুরের কমলনগরে মাত্র আট মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছে ১০ বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুর রহমান। তার এই অসাধারণ সাফল্যে আনন্দিত শিক্ষক ও পরিবারের সদস্যরা।‎সাধারণত একজন শিক্ষার্থীর পুরো কোরআন মুখস্থ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে ব্যতিক্রমী মেধা,একাগ্রতা ও নিয়মিত অধ্যবসায়ে মাত্র আট মাসেই হিফজ সম্পন্ন করেছে আব্দুর রহমান।

জানা গেছে ২০২৫ ইং সালের জানুয়ারিতে কোরআন মুখস্থ করার যাত্রা শুরু করে সে।শুরুতে প্রতিদিন দুই থেকে তিন পৃষ্ঠা করে সবক দিলেও পরবর্তী সময়ে কখনো পাঁচ,আবার কখনো ১০ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে শোনাত।

‎শিক্ষকরা জানান পড়াশোনার প্রতি আব্দুর রহমানের ছিল বিশেষ আগ্রহ ও মনোযোগ। অন্য শিক্ষার্থীরা বিকেলে খেলাধুলায় ব্যস্ত থাকলেও সে নিজের কক্ষে বসে পড়াশোনা করত। হাফেজ হওয়ার দিনও তাকে নিয়মিত পড়াশোনায় ব্যস্ত থাকতে দেখা গেছে।আব্দুর রহমান কমলনগর উপজেলার চর লরেন্স বাজারে অবস্থিত ফয়জুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে উপজেলার ৩ নম্বর চর লরেন্স ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

‎‎মাত্র আট মাসে কোরআন মুখস্থ করতে পেরে উচ্ছ্বসিত আব্দুর রহমান।বড় হয়ে একজন বড় আলেম হওয়ার স্বপ্ন দেখে সে। তার বাবা আনোয়ার হোসেন পেশায় একজন ব্যবসায়ী। ছেলেকে হাফেজ হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল তার মায়ের। সেই স্বপ্ন পূরণ হওয়ায় ছেলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম বলেন আল্লাহর অনুগ্রহে আব্দুর রহমান মাত্র আট মাসে পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছে। এত অল্প সময়ে পুরো কোরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। এ বছর তাদের প্রতিষ্ঠান থেকে আরও পাঁচজন শিক্ষার্থী হাফেজ হয়েছে। এটি মাদ্রাসার জন্য গর্বের বিষয়।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত