ঢাকা   রোববার, ০৮ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

নবাবগঞ্জ উপজেলায় ৫৫তম সমবায় দিবস আয়োজিত

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নবাবগঞ্জ উপজেলায় ৫৫তম সমবায় দিবস আয়োজিত
নবাবগঞ্জ উপজেলায় ৫৫তম সমবায় দিবস আয়োজিত

শোয়েব হোসেন,নবাবগঞ্জ,ঢাকা। 

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।এ উপলক্ষে রবিবার ৮ ই নভেম্বর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা,বৃক্ষের চারা বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।সকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের করা হয়। 

র‍্যালিটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার।সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নুর-এ-এলাহী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা। আলোচনা সভায় সমবায় আন্দোলনের গুরুত্ব, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আর্থসামাজিক অগ্রগতিতে সমবায়ের ভূমিকা তুলে ধরা হয়।এ সময় বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠানের উদ্যোক্তারা সমবায় খাতের ভবিষ্যৎ সম্ভাবনা, বিদ্যমান সমস্যা, সেগুলো সমাধানের উপায় এবং সমবায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। তাঁরা সমবায় খাতের উন্নয়ন ও সমবায়ভিত্তিক উদ্যোগগুলোকে আরও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সমবায়ীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি ও সভার সভাপতি তাঁদের বক্তব্যে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, সংগঠিত ও জনকল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সমবায়ী উদ্যোক্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি শেষে দুপুরে প্রীতিভোজের আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিষয় : সারাদেশ ঢাকা নবাবগঞ্জ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

নবাবগঞ্জ উপজেলায় ৫৫তম সমবায় দিবস আয়োজিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত