প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা
শাহরিয়ার শাকিল, করেসপনডেন্ট,বড়লেখা,মৌলভীবাজার।
দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরেছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদনগরের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা দেলোয়ার হোসেন।তাঁর দেশে আগমন উপলক্ষে মোটরসাইকেল শোডাউন ও সংবর্ধনার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এলাকার তরুণ-যুবক ও মুরব্বিরা।
অদ্য রবিবার ৮ ই নভেম্বর ২০২৬ ইং বিকেল ৪টার দিকে বড়লেখা উপজেলার তালিমপুর থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নিজ বাড়ি মোহাম্মদনগরে নিয়ে আসেন স্থানীয় তরুণ-যুবক ও মুরব্বিরা।নিজ বাড়িতে পৌঁছানোর পর উপস্থিত সবার উদ্দেশে স্বাগত বক্তব্য দেন প্রবাসী দেলোয়ার হোসেন।
এ সময় তিনি বলেন "আমার দেশে ফেরাকে কেন্দ্র করে যাঁরা বিভিন্নভাবে আয়োজন করেছেন এবং আমাকে ভালোবাসা ও সম্মান জানিয়েছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার এই ভালোবাসা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে"।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল আহমদ, সৈয়দা মোকাম ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক তারেক হাসনাত, ইতালি প্রবাসী সুলতান মাহমুদ, ফ্রান্স প্রবাসী সাবুল আহমদ, সফর উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুরব্বিরা।
প্রিয় মানুষকে বরণ করে নিতে এমন আয়োজন এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। প্রবাসী দেলোয়ার হোসেনের আগমনকে ঘিরে মোহাম্মদনগরের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বিষয় : সিলেট মৌলভীবাজার
আপনার মতামত লিখুন