ঢাকা   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ছাত্রদল নেতা জিসানকে বেধড়ক নির্যাতনের পর নির্মমভাবে হত্যা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ছাত্রদল নেতা জিসানকে বেধড়ক নির্যাতনের পর নির্মমভাবে হত্যা
ছাত্রদল নেতা জিসানকে বেধড়ক নির্যাতনের পর নির্মমভাবে হত্যা

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক ছাত্রদল নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে বেধড়ক নির্যাতনের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।অপহরণের চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে নিহত ছাত্রদল নেতার হাত-পা বাঁধা ও আঘাতের চিহ্নযুক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইসফাতুল ইসলাম জিসান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এবং ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার বাসিন্দা নাজেম উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায় গতকাল রবিবার ২৭ শে সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশনের একটি দোকানের সামনে অবস্থান করছিলেন জিসান।এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাসে করে অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতকারী এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।পরিবারের অভিযোগ অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার "কবির টাওয়ারে" নিয়ে নির্মম শারীরিক নির্যাতন চালানো হয়।পরবর্তীতে তাকে হত্যা করে মরদেহ মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় ঘাতকরা।

চকরিয়া থানার অপারেশন অফিসার ইসমাইল হোসেন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় জিসানের মরদেহ উদ্ধার করে।প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়না তদন্ত সম্পন্ন করার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ দিকে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে চকরিয়া উপজেলা ছাত্রদল।সংগঠনটির সভাপতি রেজাউল করিম বাপ্পি জিসানকে একজন সক্রিয় ও উদীয়মান ছাত্রনেতা হিসেবে উল্লেখ করে বলেন নির্ধারিত সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বিষয় : সারাদেশ চট্রগ্রাম কক্সবাজার

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রদল নেতা জিসানকে বেধড়ক নির্যাতনের পর নির্মমভাবে হত্যা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক ছাত্রদল নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে বেধড়ক নির্যাতনের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।অপহরণের চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে নিহত ছাত্রদল নেতার হাত-পা বাঁধা ও আঘাতের চিহ্নযুক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইসফাতুল ইসলাম জিসান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এবং ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার বাসিন্দা নাজেম উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায় গতকাল রবিবার ২৭ শে সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশনের একটি দোকানের সামনে অবস্থান করছিলেন জিসান।এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাসে করে অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতকারী এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।পরিবারের অভিযোগ অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার "কবির টাওয়ারে" নিয়ে নির্মম শারীরিক নির্যাতন চালানো হয়।পরবর্তীতে তাকে হত্যা করে মরদেহ মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় ঘাতকরা।

চকরিয়া থানার অপারেশন অফিসার ইসমাইল হোসেন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় জিসানের মরদেহ উদ্ধার করে।প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়না তদন্ত সম্পন্ন করার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ দিকে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে চকরিয়া উপজেলা ছাত্রদল।সংগঠনটির সভাপতি রেজাউল করিম বাপ্পি জিসানকে একজন সক্রিয় ও উদীয়মান ছাত্রনেতা হিসেবে উল্লেখ করে বলেন নির্ধারিত সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত