ঢাকা   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কক্সবাজারের ইনানী হতে পারে দেশের ৩১ তম গ্যাস ফিল্ড,এখনো জ্বলছে আগুন


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কক্সবাজারের ইনানী হতে পারে দেশের ৩১ তম গ্যাস ফিল্ড,এখনো জ্বলছে আগুন
কক্সবাজারের ইনানী হতে পারে দেশের ৩১ তম গ্যাস ফিল্ড,এখনো জ্বলছে আগুন

উচমান গনি,টেকনাফ,কক্সবাজার। 

কক্সবাজারে উখিয়ার ইনানিতে নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুন আজ ১৫তম দিনেও জ্বলছে। বাপেক্সের পরীক্ষাগারে সংগৃহীত নমুনা পরীক্ষায় এখানে থার্মোজেনিক গ্যাসের নিশ্চিত অস্তিত্ব পাওয়া গেছে,এতে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে।

বিশেষজ্ঞরা গ্যাসের চাপ ও স্বভাব বোঝার জন্য প্রাথমিকভাবে ১৫ দিন আগুনটি প্রাকৃতিকভাবে জ্বলতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ সেই ১৬ দিন পূর্ণ হওয়ায় বাপেক্সের উচ্চপর্যায়ের টিম পরবর্তী চূড়ান্ত পদক্ষেপ বা রিলিফ কূপ খননের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বাপেক্সের ল্যাব টেস্টের প্রাথমিক ফলাফলে নিশ্চিত হওয়া গেছে যে এটি কোনো পকেট গ্যাস নয়, বরং মাটির গভীরের আসল বাণিজ্যিক গ্যাস বা ‘থার্মোজেনিক গ্যাস’। এর ফলে ইনানী বাংলাদেশের ৩১তম গ্যাসক্ষেত্র হওয়ার পথে বড় সম্ভাবনা তৈরি করেছে।

বিষয় : সারাদেশ চট্রগ্রাম কক্সবাজার

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


কক্সবাজারের ইনানী হতে পারে দেশের ৩১ তম গ্যাস ফিল্ড,এখনো জ্বলছে আগুন

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

উচমান গনি,টেকনাফ,কক্সবাজার। 

কক্সবাজারে উখিয়ার ইনানিতে নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুন আজ ১৫তম দিনেও জ্বলছে। বাপেক্সের পরীক্ষাগারে সংগৃহীত নমুনা পরীক্ষায় এখানে থার্মোজেনিক গ্যাসের নিশ্চিত অস্তিত্ব পাওয়া গেছে,এতে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে।

বিশেষজ্ঞরা গ্যাসের চাপ ও স্বভাব বোঝার জন্য প্রাথমিকভাবে ১৫ দিন আগুনটি প্রাকৃতিকভাবে জ্বলতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ সেই ১৬ দিন পূর্ণ হওয়ায় বাপেক্সের উচ্চপর্যায়ের টিম পরবর্তী চূড়ান্ত পদক্ষেপ বা রিলিফ কূপ খননের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বাপেক্সের ল্যাব টেস্টের প্রাথমিক ফলাফলে নিশ্চিত হওয়া গেছে যে এটি কোনো পকেট গ্যাস নয়, বরং মাটির গভীরের আসল বাণিজ্যিক গ্যাস বা ‘থার্মোজেনিক গ্যাস’। এর ফলে ইনানী বাংলাদেশের ৩১তম গ্যাসক্ষেত্র হওয়ার পথে বড় সম্ভাবনা তৈরি করেছে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত