ঢাকা   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

মেধার কবরস্থানে দাঁড়িয়ে এক যুবকের আর্তনাদ,স্বপ্নভঙ্গের বেদনা ও সিস্টেমের রূঢ় বাস্তবতা


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মেধার কবরস্থানে দাঁড়িয়ে এক যুবকের আর্তনাদ,স্বপ্নভঙ্গের বেদনা ও সিস্টেমের রূঢ় বাস্তবতা
মেধার কবরস্থানে দাঁড়িয়ে এক যুবকের আর্তনাদ: স্বপ্নভঙ্গের বেদনা ও সিস্টেমের রূঢ় বাস্তবতা

​আরিফুল হক জিসান। 

​একটি স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে যখন কোনো তরুণকে নিজ চোখে নিজের স্বপ্নগুলোকে খুন হতে দেখতে হয়,তখন তার হৃদয়ের রক্তক্ষরণ কেবল একটি ব্যক্তিগত হাহাকার হয়ে থাকে না; তা হয়ে উঠে পুরো রাষ্ট্রব্যবস্থার প্রতি এক জ্বলন্ত প্রশ্নচিহ্ন। পড়ালেখা শেষ করে একটি সরকারি চাকরি পাওয়া মানে কেবল জীবিকা অর্জন নয়,এটি একজন তরুণ ও তার পরিবারের মাথা উঁচু করে বাঁচার অধিকার। কিন্তু আজ সেই অধিকারের দরজায় ঝুলছে দুর্নীতির ভারী তালা।

​হাজারটা আবেদন আর পরীক্ষার বৈতরণী পেরিয়েও চাকরি মেলে না। কেন মেলে না? কারণ এই রূঢ় সত্য আজ আর কারোর অজানা নয় যে,মেধার চেয়ে বড় যোগ্যতা হয়ে দাঁড়িয়েছে মোটা অঙ্কের ঘুষ কিংবা কোনো নেতার সুষ্পষ্ট সুপারিশ। মেধার মূল্যায়ন যেখানে পণ্য হয়ে বিক্রি হয়, সেখানে সাধারণ ঘরের সন্তানরা চাকরি পাওয়ার আশা বাদ দিতে বাধ্য হয়। নিজের বাস্তবতার কথা বলতে গিয়ে কোনো রাখঢাক রাখতে চাই না। আমার নিজেরও এসএসসি পরীক্ষায় জিপিএ কম ছিল - হয়তো সেটিও আমার চাকরি না পাওয়ার একটি কারণ হতে পারে। কিন্তু প্রাতিষ্ঠানিক ফলের সীমানা ছাড়িয়ে যে নির্মম সত্যটি আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে, তা হলো- যোগ্যতা থাকা সত্ত্বেও টাকা আর সুপারিশের কাছে মেধার অসহায় আত্মসমর্পণ।

​একসময়ে পুলিশ বা সেনাসদস্যদের দেখলে বুকটা গর্বে ফুলে উঠত। মনে হতো, এই তো দেশের অতন্দ্র প্রহরীরা, যারা ন্যায়-বিচার আর শৃঙ্খলার প্রতীক।কিন্তু নিজ চোখে যখন দেখলাম কীভাবে যোগ্যতা পিষে দিয়ে দুর্নীতির জয়জয়কার হয়, তখন সেই ভালোবাসা ধীরে ধীরে রূপ নিয়েছে তীব্র ঘৃণা ও অভিমানে। যে ব্যবস্থা একজন তরুণের বুক থেকে দেশপ্রেমের গর্ব কেড়ে নিয়ে তাকে বিতৃষ্ণ করে তোলে, সে ব্যবস্থা পরিবর্তনের সময় কি এখনো আসেনি?

​আজ এই কলম দিয়ে কোনো ব্যক্তিগত অভিযোগ করছি না, তুলছি দেশের লাখো তরুণের জমে থাকা দীর্ঘশ্বাসের প্রতিচ্ছবি। সরকারের নীতিনির্ধারক ও প্রশাসনের কাছে আমার অত্যন্ত বিনীত নিবেদন-দয়া করে এই অন্ধ ও বৈষম্যমূলক ব্যবস্থা থেকে দেশকে মুক্ত করুন। সাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানেরা যেন টাকার বস্তা বা নেতার আশীর্বাদ ছাড়াই কেবল নিজেদের মেধা ও যোগ্যতার জোরে দেশের সেবা করার সুযোগ পায়,সেই নিশ্চিত পরিবেশটুকু গড়ে তুলুন। মেধার সঠিক মূল্যায়নই পারে একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র উপহার দিতে।

বিষয় : সারাদেশ সাংবাদিক মুক্তকথা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


মেধার কবরস্থানে দাঁড়িয়ে এক যুবকের আর্তনাদ,স্বপ্নভঙ্গের বেদনা ও সিস্টেমের রূঢ় বাস্তবতা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

​আরিফুল হক জিসান। 

​একটি স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে যখন কোনো তরুণকে নিজ চোখে নিজের স্বপ্নগুলোকে খুন হতে দেখতে হয়,তখন তার হৃদয়ের রক্তক্ষরণ কেবল একটি ব্যক্তিগত হাহাকার হয়ে থাকে না; তা হয়ে উঠে পুরো রাষ্ট্রব্যবস্থার প্রতি এক জ্বলন্ত প্রশ্নচিহ্ন। পড়ালেখা শেষ করে একটি সরকারি চাকরি পাওয়া মানে কেবল জীবিকা অর্জন নয়,এটি একজন তরুণ ও তার পরিবারের মাথা উঁচু করে বাঁচার অধিকার। কিন্তু আজ সেই অধিকারের দরজায় ঝুলছে দুর্নীতির ভারী তালা।

​হাজারটা আবেদন আর পরীক্ষার বৈতরণী পেরিয়েও চাকরি মেলে না। কেন মেলে না? কারণ এই রূঢ় সত্য আজ আর কারোর অজানা নয় যে,মেধার চেয়ে বড় যোগ্যতা হয়ে দাঁড়িয়েছে মোটা অঙ্কের ঘুষ কিংবা কোনো নেতার সুষ্পষ্ট সুপারিশ। মেধার মূল্যায়ন যেখানে পণ্য হয়ে বিক্রি হয়, সেখানে সাধারণ ঘরের সন্তানরা চাকরি পাওয়ার আশা বাদ দিতে বাধ্য হয়। নিজের বাস্তবতার কথা বলতে গিয়ে কোনো রাখঢাক রাখতে চাই না। আমার নিজেরও এসএসসি পরীক্ষায় জিপিএ কম ছিল - হয়তো সেটিও আমার চাকরি না পাওয়ার একটি কারণ হতে পারে। কিন্তু প্রাতিষ্ঠানিক ফলের সীমানা ছাড়িয়ে যে নির্মম সত্যটি আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে, তা হলো- যোগ্যতা থাকা সত্ত্বেও টাকা আর সুপারিশের কাছে মেধার অসহায় আত্মসমর্পণ।

​একসময়ে পুলিশ বা সেনাসদস্যদের দেখলে বুকটা গর্বে ফুলে উঠত। মনে হতো, এই তো দেশের অতন্দ্র প্রহরীরা, যারা ন্যায়-বিচার আর শৃঙ্খলার প্রতীক।কিন্তু নিজ চোখে যখন দেখলাম কীভাবে যোগ্যতা পিষে দিয়ে দুর্নীতির জয়জয়কার হয়, তখন সেই ভালোবাসা ধীরে ধীরে রূপ নিয়েছে তীব্র ঘৃণা ও অভিমানে। যে ব্যবস্থা একজন তরুণের বুক থেকে দেশপ্রেমের গর্ব কেড়ে নিয়ে তাকে বিতৃষ্ণ করে তোলে, সে ব্যবস্থা পরিবর্তনের সময় কি এখনো আসেনি?

​আজ এই কলম দিয়ে কোনো ব্যক্তিগত অভিযোগ করছি না, তুলছি দেশের লাখো তরুণের জমে থাকা দীর্ঘশ্বাসের প্রতিচ্ছবি। সরকারের নীতিনির্ধারক ও প্রশাসনের কাছে আমার অত্যন্ত বিনীত নিবেদন-দয়া করে এই অন্ধ ও বৈষম্যমূলক ব্যবস্থা থেকে দেশকে মুক্ত করুন। সাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানেরা যেন টাকার বস্তা বা নেতার আশীর্বাদ ছাড়াই কেবল নিজেদের মেধা ও যোগ্যতার জোরে দেশের সেবা করার সুযোগ পায়,সেই নিশ্চিত পরিবেশটুকু গড়ে তুলুন। মেধার সঠিক মূল্যায়নই পারে একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র উপহার দিতে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত