বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বদলি জনিত সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
এস এম সফিক,করেসপন্ডেন্ট,নাসিরনগর,ব্রাক্ষনবাড়ীয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা অন্তর্গত বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিশ্বজিৎ দাসের বদলি উপলক্ষে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ রহুল আমিন।তাছাড়া উপস্থিত ছিলেন পরিষদের কিরন মিয়া মেম্বারসহ সকল ইউ পি সদস্য।আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা ছাএদলের সাবেক যুগ্ন-আহবায়ক এ কে এম তাকিউল ইসলাম আর ও অনেকই।বিশ্বজিৎ দাসের বিদায় সংবর্ধনা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আবেগঘন বক্তব্য রাখেন জনাব রুহুল আমিন।
তিনি বলেন আমার পরিষদের সচিব বিশ্বজিৎ দাস দীর্ঘ ১৭/১৮ মাস সততা আদর্শ সহিত দায়িত্ব পালন করেছেন।তাকে ভূলার মত নয়।উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বজিৎ দাস বলেন দীর্ঘ ১৭/১৮ আঠারো মাস কাজ করেছি ভুল ত্রুটি হলে আমাকে আপনারা সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিশ্বজিৎ দাসকে চাপরতলা ইউনিয়নে বদলি করা হয়েছে এবং ফান্দাউক ইউনিয়ন অতিরিক্ত প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের অনুমতিক্রমে স্থানীয় সরকার ব্রাক্ষনবাড়িয়া জেলার উপ-পরিচালক শরিফুল ইসলাম এই আদেশ প্রেরন করেন।বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পরিবর্তনের শূন্যস্থানে আজ ৬/১০/২০২৬ইং রোজ মংগলবার আনুষ্ঠানিকভাবে জয়েন করেন রাজীব গোপ।এর আগে রাজিব গোপ নাসিরনগর উপজেলা বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিষয় : সারাদেশ চট্রগ্রাম নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া
আপনার মতামত লিখুন