গোবিন্দগঞ্জের কাটামোড়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু
মিজানুর রহমান,গোবিন্দগঞ্জ,গাইবান্ধা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার সাহেবগঞ্জ ফার্মের কাটামোড় এলাকায় ফজরের নামাজ আদায়ের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে মুফতি শফিউল্লাহ সাফি আম বয়ান পেশ করেন।
জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে ইজতেমা ময়দান মুখরিত হয়ে ওঠে। প্রথম দিনেই হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে। ইজতেমায় অংশ নিতে মুসল্লিরা দলে দলে ময়দানে আসছেন।
ইজতেমা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ময়দানে মেডিকেল টিমের ব্যবস্থাও রাখা হয়েছে।আয়োজক সূত্রে জানা গেছে তিন দিনব্যাপী এ জেলা ইজতেমা আগামী ২২ নভেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন